Friday, May 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

উইন্ডিজে বিপক্ষে বাংলাদেশের টেস্ট মিশন শুরু

July 4, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আগস্টে উইন্ডিজ সফরে বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:

ফেব্রুয়ারির পর আবারো টেস্ট আঙ্গিনায় ব্যস্ত হয়ে উঠার পালা। বুধবার রাতেই নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের ক্রিকেটারদের। সাদা পোশাকে এবার লড়াই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আবার দশ মাস পর টেস্ট খেলতে নামবেন সাকিব আল হাসান। নেতৃত্বের দ্বিতীয় মেয়াদে এদিনই অভিেষক হচ্ছে এই অলরাউন্ডারের। স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। সরাসরি খেলাটি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও গাজী টিভি।

শুধু সাকিব নয়, এই ম্যাচটিতে অভিষেক হচ্ছে হেড কোচ স্টিভ রোডসের। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের অনেক দিন পর তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

জানা গেছে এই টেস্টে অভিষেক হবে মিডিয়াম পেসার আবু জাহেদ রাহীর। যিনি এর আগে বাংলাদেশের হয়ে ৩ ওয়ানডে খেলে নিয়েছেন ৪ উইকেট। প্রথম শ্রেণীর ম্যাচে ৬২ ম্যাচে নেন ১৯২ উইকেট।

বাকী দলটা আগের মতোই আছে- তামিম ইকবালের সঙ্গে শুরুতে ওপেনিংয়ে লিটন দাস। এরপরই যথাক্রমে- মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান। বোলিংয়ে তিন পেসার রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী। আর অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই ভাল করার প্রত্যয় হেড কোচ ক্রিস রোডসের। জানিয়ে রাখলেন, ‘আমি মনে করি, এই টেস্ট সিরিজ খুব কঠিন হবে না। টেস্ট ম্যাচ জয়ের সর্বাত্মক চেষ্টা করবো। এক্ষেত্রে শুরুটা ভালো হলে পরের দিকে কাজগুলো সহজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে, ক্রিকেট কোনো মহাকাশ বিজ্ঞান নয়। এখানে আপনাকে মাঠের খেলাটা ভালভাবে খেলতে হবে এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারলে র‌্যাংকিংয়েও পেছাবে টাইগাররা। ৭৫ পয়েন্ট নিয়ে এখন টেস্ট র‌্যাংকিংয়ের আটে আছে দল। ৭২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি ১-০ ব্যবধানে জিততে পারলেই বাংলাদেশকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের আট নম্বরে উঠবে ক্যারিবীয়রা।

এর আগে উইন্ডিজের বিপক্ষে ১২টি টেস্ট খেলে দুটিতে জয়, দুটিতে ড্র ও ৮টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ২০০৯ সালে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল দল।

বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল-
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রেথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কিরেন পাওয়েল, কেমার রোচ ও ডেভন স্মিথ।

Previous Post

শেষ আটের উত্তেজনা শুরু এবার

Next Post

টেস্টে সর্বনিম্ম ৪৩ রানের লজ্জা বাংলাদেশের

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

5
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post
মাসাকাদজার সেঞ্চুরিতে জবাব দিল জিম্বাবুয়ে

টেস্টে সর্বনিম্ম ৪৩ রানের লজ্জা বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
5

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD