Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নারী দলের সাফল্যে উল্লসিত মাশরাফি, মুশফিক, তামিমরা

June 10, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নারী দলের সাফল্যে উল্লসিত মাশরাফি, মুশফিক, তামিমরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গোটা জাতির মনোযোগটা কেড়ে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার টেলিভিশনের সামনে বসে খেলা দেখেছেন অনেকেই। সেই দলে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও। ওয়েস্ট সফরের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে মাশরাফিদের। তার ফাঁকে টিভি সেটের সামনে সালমা-রুমানাদের এশিয়া কাপের ফাইনাল দেখতে বসে পড়েন টাইগাররা। শেষ ওভারে চিন্তায় পড়ে গিয়েছিলেন সবাই। বিশেষ করে শেষ বলে। তখন ১ বলে ২ রান চাই। তামিম ছিলেন আশাবাদী, জিতবে মেয়েরা। শেষ পর্যন্ত তামিমের ধারনা সত্যি হয়েছে। আর উল্লাসে ফেটে পড়েন সবাই। 

মিরপুরে ড্রেসিংরুমে বসে মাশরাফি-তামিমদের শেষ বলের উত্তেজনার ছুঁয়ে গিয়েছি। পরে তামিম ফেসবুকে সেই ভিডিও শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তামিম ইকবালও নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, মাত্র অনুশীলন শেষ করে মেয়েদের ফাইনাল ম্যাচের অন্তিমলগ্ন দেখতে বসেছেন মাশরাফি, তামিম, মুশফিকরা। পা থেকে এখনো প্যাড খোলেননি লিটন, বসে আছেন মাশরাফি, মোস্তাফিজ আর সৌম্য। চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে শেষ বলটা দেখছেন তামিম, মিরাজ, সাইফুদ্দিন। মাশরাফি খানিকটা দ্বিধাগ্রস্ত, শেষ বলে দুই রান নিতে গিয়ে আউট হয়ে যাবেন মেয়েদের কেউ, এমনটাই আশঙ্কা করতে শোনা যায় তাকে। তামিম আশাবাদী, ‘দুই রান হয়ে যাবে।’ম্যাচ শেষে হয়েছেও তাই।

এদিকে তাসকিন লিখেছেন, ‘আহ, অসাধারণ এক অনুভূতি! শুভকামনা মেয়েদের!’ মেয়েদের বিজয় মুহূর্তের ভিডিও ফেসবুক পেজে পোস্ট করে শুভকামনা জানিয়েছেন মুশফিক, সৌম্য, সাব্বির। মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘সর্বপ্রথম এশিয়া কাপ জয়ের জন্য আমাদের মেয়েদের অভিনন্দন, কী একটা অসাধারণ টুর্নামেন্টই না গেল!’

রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এখন প্রশংসায় ভেসে যাচ্ছে সালমা খাতুনের দল।

 

https://www.facebook.com/TamimOfficial/videos/1971115746233593/

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD