Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

একটুর জন্য হল না!

April 19, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আশরাফুল-কাপালীকে টপকে গেলেন তুষার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা সময়টাই যেন এখন কাটাচ্ছেন তুষার ইমরান। চারদিনের ম্যাচে প্রায় প্রতি ইনিংসেই কথা বলছে তার ব্যাট। ১৪৮, ১৩০, ১০৩ রানের দুর্দান্ত ইনিংসের পর বাংলাদেশ ঘরোয়া প্রথম শ্রেণিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়তেই যাচ্ছিলেন। বিসিএলের পঞ্চম রাউন্ডে রাজশাহীতে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪ রানে আউট হওয়ায় সেটি আর হল না। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ৮৮ করে ফিরে গেলে আক্ষেপটা বাড়ে তার।

পরিসংখ্যান জানাচ্ছে গত দুই বছরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে যে ১২ ইনিংসে ফিফটি পেরিয়েছেন, এরমধ্যে সাতটিতেই শতরান পেয়েছেন তুষার। রাজশাহীতে বৃহস্পতিবার মোশাররফ হোসেনের বলে উইকেটকিপার ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে ফেরার সময় সেঞ্চুরি থেকে ১২ রান দূরে ছিলেন তিনি। তুষার হাতছাড়া করলেও মোহাম্মদ মিঠুন ঠিকই করেন সেঞ্চুরি। আউট হয়েছেন ১১৮ রানে। মিঠুন-তুষারের চতুর্থ উইকেট জুটিতে তোলা ১৯৩ রানের জুটি দক্ষিণাঞ্চলকে এনে দিয়েছে লড়াই করার পুঁজি। তারা তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৪৮ রান। দক্ষিণাঞ্চলের লিড ২৩৭ রান।

বাংলাদেশ ক্রিকেট লিগের আরেক ম্যাচে মিরপুরে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চলের ফল এসেছে তৃতীয় দিনেই। ফলোঅনে পড়া পূর্বাঞ্চল গতকাল গুটিয়ে যায় ১৭০ রানে। ইনিংস ও ২৮ রানে জিতে শিরোপা ধরে রাখার পথে অনেকটাই এগিয়ে উত্তরাঞ্চল।

Previous Post

সৌম্য-তাসকিনদের সাহস দিলেন মাশরাফি

Next Post

চুক্তি থেকে বাদ পড়া মোসাদ্দেকের ব্যাটে শতরান

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

5
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
মোসাদ্দেক এ’ দলে

চুক্তি থেকে বাদ পড়া মোসাদ্দেকের ব্যাটে শতরান

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
5

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD