গোটা জাতীর মতো মুশফিকুর রহীমরও শোকাহত। নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজে মর্মান্তিক দূর্ঘটনায় শোকে মুহ্যমান তিনি। স্বাভাবিকভাবে ক্রিকেটাঙ্গণকেও ছুঁয়ে গেছে শোকের আবহ। মুশফিক এনিয়ে শোক জানালেন তার অফিসিয়াল ফেসবুক পেজে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ভয়াবহ দূর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনার আহ্বান জানান মুশফিক। বিধ্বস্ত বিমানটির ছবি পোস্ট করে টাইগারদের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘দয়া করে এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন।’
সোমবার ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী ইউএস বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজে দুর্ঘটনায়পড়ে। দুপুরে কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বোম্বাইডার ড্যাস কিউ৪০০ বিমানটি। টার্বোপ্রপ ইঞ্জিনচালিত এই বিমানটি রানওয়ের বদলে এয়ারপোর্টের একটি ফুটবল মাঠে দাঁড়িয়ে পড়ে। ৫০ জনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে। আরোহী যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, ১ জন চীনা ও ১ জন মালদ্বীপের নাগরিক।



