Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

একটা জয়ের আশায় বাংলাদেশ

March 9, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্ট ম্যাচ হবে সিলেটে!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যর্থতার বৃত্তেই বারবার ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। গত ২৩ জানুয়ারী থেকে হারই সঙ্গী হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। তারপর থেকে টানা দলটি হেরেছে ২টি ওয়ানডে, ২টি টেস্ট ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ। নিদহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও ব্যর্থতা সঙ্গী হয়েছে। তারপরও জীবন যেমন থেকে থাকে না, তেমনি সামনে আরেকটা ম্যাচ টাইগারদের। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এতিপক্ষ ফর্মে থাকা স্বাগতিক শ্রীলঙ্কা।

ভারতের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে ওঠার আগে টাইগারদের সামনে শ্রীলঙ্কা। এ অবস্থায় জয়ের দিকেই তাকিয়ে দল। অধিনায়ক রিয়াদ বলছিলেন, ‘আমদের স্রেফ একটি ম্যাচ দরকার যেটায় আমাদের ভালো করতে হবে। একটু মোমেন্টাম দরকার। এটার জন্য অপেক্ষা করছি। যদি আমরা সেই মোমেন্টাম পেয়ে যাই, তাহলেই অন্য বাংলাদেশকে দেখবেন।’

নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ছন্দে শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে ম্যাচের আগে যন্ত্রনা দিচ্ছে ডট বল। ভারতের বিপক্ষে ৫৫টি ডট বল খেলেছে ব্যাটসম্যানরা। হারের কারণ অনুসন্ধানে সেই ম্যাচে শেষে মাহমুদউল্লাহও শিকার করেন ব্যাপারটা।বলেন, ‘টি-টোয়েন্টিতে মাঝের ওভারগুলোতে আমরা ধুঁকছি। অনেক বেশি ডট বল খেলছি, তার পরও উইকেট বিলিয়ে আসছি। আজকেও (গত পরশু) আমরা ভালোই শুরু করেছিলাম, কিন্তু পরে নিয়মিত উইকেট হারিয়েছি।’ ভারপ্রান্ত অধিনায়ক আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে মাঝের ওভারগুলোতে একটু পিছিয়ে আছি আমরা। বরাবরই এখানে খেই হারিয়ে ফেলি। সিঙ্গেল নিতে পারছি না, ডাবলসও না। পাশাপাশি বাউন্ডারিও হচ্ছিল না। একই সঙ্গে উইকেটও দিয়ে এসেছি আমরা।’

লঙ্কানদের বিপক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ চাইছেন বড় স্কোর। বলেন, ‘এই মাঠের জন্য অন্তত ১৭০-১৮০ ভালো স্কোর। এই রান করতে পারলে আশা করি জিততে পারব আমরা। এর কম রান হলেও বোলাররা চেষ্টা করবে। কিন্তু যেহেতু উইকেট নিষ্প্রাণ, রান হয়েই যায়। জিততে হলে কমপক্ষে ১৭০ থেকে ১৮০ করতেই হবে।’

Previous Post

ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ

Next Post

সাড়ে সাতটায় ম্যাচ শুরু নিয়ে শঙ্কা

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
ফতুল্লা টেস্টের প্রথম দিন ভারতের- ২৩৯/০

সাড়ে সাতটায় ম্যাচ শুরু নিয়ে শঙ্কা

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD