Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় বাংলাদেশের

March 6, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আসল লড়াই শুরুর আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেয়ার বেশ ভাল অনুসঙ্গ পেল বাংলাদেশ ক্রিকেট দল। নিদাহাস ট্রফিতে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালোই হল বাংলাদেশের। মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে মাহমুদউল্লাহ রিয়াদের দল হারিয়েছে ৪১ রানে।

মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ২০ ওভারে বাংলাদেশ তুলে ১৮৬ রান। ক্রিকেট শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ গুটিয়ে যায় ১৪৫ রানে।

তামিম ইকবাল বিশ্রামে থাকায় দলে সুযোগ পেয়েই ১৮ বলে ৪০ রান করেন লিটন। ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরিটি আসে মুশফিকের ব্যাটে। করেন ৪৪ বলে ৬৫ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৭ বলে তুলে নেন ৪৩ ।
একইভাবে বল হাতে সাফল্য পেলেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন তাসকিন। ১৯ রানে দুটি রুবেল।

প্রস্তুতি ম্যাচে লঙ্কার দলটিও ছিল বেশ শক্তিশালী। শ্রীলঙ্কার মূল স্কোয়াডে থাকা ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়ক। দলে ছিলেন নিরোশান ডিকভেলা, সাদিরা সামারাবিক্রমা, লাকশান সান্দাকান, জেফ্রি ভ্যান্ডারসে, অ্যাঞ্জেলো পেরেরা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারার মতো শ্রীলঙ্কার জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।

তাদের বিপক্ষে এমন জয় নিশ্চিত করেই মনোবলটা বাড়িয়ে নেবে। এ অবস্থায় ৮ মার্চ নিদহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টুয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, ভ্যান্ডারসে ০/৩৯, থিকশিলা ১/১০, সান্দাকান ০/৫০)

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ: ১৯ ওভারে ১৪৫/১০ (ডিকভেলা ২৭, মুনাবিরা ১০, সামারাবিক্রমা ৪, ধনঞ্জয়া ১৪, পেরেরা ২২, মিলান্থা ১৯, থিকশিলা ৪, ড্যানিয়েলস ১০*, বান্দারা ৭, ভ্যান্ডারসে ১, সান্দাকান ১৩; আবু জায়েদ ২-০-২৮-০, আবু হায়দার ৪-০-৩৫-১, রুবেল ৩-০-১৯-২, তাসকিন ৩-০-১৬-২, সৌম্য ২-০-১৭-১, নাজমুল অপু ১-০-৩-১, আরিফুল ১-০-৮-০, মিরাজ ২-০-১০-১, মাহমুদউল্লাহ ১-০-৮-০)।

ফল: বাংলাদেশ ৪১ রানে জয়ী

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD