সেরা ছন্দটাই যেন ফিরে পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের দুই ক্রিকেটার আব্দুল মজিদ ও নাঈম ইসলাম রানে আছেন। জাতীয় দলের মিশন শেষে যোগ দেয়া মুশফিকুর রহীমও শুরু থেকেই পেয়েছেন সাফল্য। আবার লিজেন্ডসদের বোলারও ঠিকঠাক মতো বোলিং করে যাচ্ছেন। তারই পথ ধরে ঢাকা প্রিমিয়ার লিগে সাবেক চ্যাম্পিয়নরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে আরো একটি জয়ের অপেক্ষায় রূপগঞ্জ।
সোমবার সকাল ৯টায় বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নামছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ম্যাচেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না নাঈম ইসলামের দল।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে রূপগঞ্জের ক্যাম্পে যোগ দিয়েছেন মুশফিক। যা দলটির ব্যাটিং শক্তি বাড়িয়ে দিয়েছে। গত ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রূপগঞ্জ। সমান ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ ম্যাচে রান রেটে এগিয়ে থেকে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে।










Discussion about this post