Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জয়ে উড়ছে রূপগঞ্জ

February 15, 2018
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জয়ে উড়ছে রূপগঞ্জ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুর ধাক্কা সামলে এখন সেরা ছন্দে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টানা দুই জয়ে এখন সাফল্যের আকাশে উড়ছে সাবেক চ্যাম্পিয়নরা। মোহামেডানের পর এবার তাদের শিকার প্রাইম ব্যাংক! জয়ের নায়ক সেই আব্দুল মজিদ। যিনি মোহামেডানের বিপক্ষে তুলেছিলেন হাফসেঞ্চুরি। বৃহস্পতিবার তার ব্যাটে ঝকঝকে এক শতরান।
লিজেন্ডস অব রুপগঞ্জ চলতি প্রিমিয়ার লিগে পেল টানা দ্বিতীয় জয়। তৃতীয় রাউন্ডের ম্যাচে ২৪ রানে জিতেছে ফেভারিটরা।

বৃহস্পতিবার আগে ব্যাট করে আব্দুল মজিদের ১১০ রানের কল্যানে ২৩৯ রান তুলে রূপগঞ্জ। জবাব দিতে নেমে ২১৫ রানে অলআউট প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। তারপরও অবিচল ছিলেন মজিদ। চতুর্থ উইকেটে নাঈম ইসলাম জুনিয়রের সঙ্গে ১৩৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন তিনি। ১২২ বলে খেলা তার ১১০ রানের ইনিংসে ৮টি ছক্কার পাশে চারটি চার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার এটি ষষ্ঠ সেঞ্চুরি।

৭৯ বলে ৫১ রান তুলেন অধিনায়ক নাঈম ইসলাম। শেষের দিকে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ২৬ রানে লড়াইয়ের পুঁজি গড়ে রূপগঞ্জ। ৪০ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার দেলোয়ার হোসেন।

জবাব দিতে নেমে চেনা পথে হাটতে পারেনি প্রাইম ব্যাংক। তাদের জেতার পথটা বন্ধুর করে দেন রূপগঞ্জের বোলাররা। তিনটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ আসিফ ও মোশাররফ হোসেন। তবে ম্যাচসেরা আব্দুল মজিদ।

সংক্ষিপ্ত স্কোর-

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৩৯/৬ (মজিদ ১১০, পাপ্পু ১, অভিষেক ১, সামি ২৩, নাঈম ৫১, তুষার ১২, নাজমুল ২৬*, মোশাররফ ৮; দেলোয়ার ৩/৪০, শরিফুল ১/৫৩, নাহিদুল ১/৩৮, মনির ০/২৭, এনামুল জুনিয়র ০/৫৫, আল আমিন জুনিয়র ০/১৪, চান্দেলা ০/১২)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:
৪৮.২ ওভারে ২১৫/১০ (মারুফ ০, শানাজ ৪০, চান্দেলা ৯, মেহরাব জুনিয়র ২১, আল আমিন জুনিয়র ৬৮, নাহিদুল ৩২, সাজ্জাদুল ২৫, দেলোয়ার ৭, মনির ১, শরিফুল ১, এনামুল জুনিয়র ০*; শহীদ ৩/৩২, রাসেল ০/৪২, আসিফ ৩/৪৭, নাঈম ০/৩৫, মোশাররফ ৩/৫৯)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ২৪ রানে জয়ী

ম্যাচসেরা: আব্দুল মজিদ

Previous Post

টি-টুয়েন্টিতে নিজেদের টপকে গেল বাংলাদেশ

Next Post

টি-টুয়েন্টিতেও হার বাংলাদেশের

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

5
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
জয়ে চোখ বাংলাদেশ

টি-টুয়েন্টিতেও হার বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
5

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD