Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

একটুর জন্য হল না!

February 1, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
একটুর জন্য হল না!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আক্ষেপ নিশ্চিত করেই সঙ্গী হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের। আর মাত্র ১৭ রান করলেই যে তার নামটা উঠে যেতো রেকর্ডের পাতায়। বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক সঙ্গীর অভাবে আটকে গেলে ৮৩ রানে। অপরাজিত থেকেই ফিরলেন সাজঘরে। থেকে গেল তার ১৭ রানের আক্ষেপ। রানগুলো করতে পারলে যে ইতিহাসের মাত্র ২৯ জনের সংক্ষিপ্ত এক তালিকায় নাম উঠে যেত এ ডানহাতি ব্যাটসম্যানের।

টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরির নজির খুব বেশি জনের নেই। টেস্টের তিনটা দলের কেউ তো এই কীর্তি করতেই পারেনি। বাকি সাত দলের মাত্র ২৯ জন এই কীর্তি গড়েছেন। সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন বিরাট কোহলি ও স্টিভ স্মিথ। এই তালিকায় আরও রয়েছেন বিলি মারডক, ক্লাইভ লয়েড, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার ও শিবনারায়ণ চন্দরপলের মত ব্যাটসম্যানরা। বৃহস্পতিবার সেই তালিকায় নাম লেখানোর দারুণ সুযোগ ছিল মাহমুদউল্লাহর সামনে। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের এক ঘন্টার মধ্যেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। তাও ভাল যে শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে নিয়ে টাইগার টেস্ট অধিনায়ক দলীয় স্কোরে যোগ করেছিলেন ৩৫ রান। এরপরই কাটার মাস্টারের স্কুপ করতে চাওয়ার বোকামির খেসারত দিলেন আসলে মাহমুদউল্লাহই। তবু খুব বেশি হতাশ তাকে দেখাল না। সব সময়ই দলের কথা ভেবেছেন, নিজের করে চাওয়া খুব বেশি হয়নি।

চ্টগ্রামে অধিনায়ক রিয়াদের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড গড়ার সুযোগটা এখনও রয়েছে। টেস্টের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত তিনি তিন অঙ্ক ছুঁতে পারেন, তবে সেটা দেশের ক্রিকেটের জন্য অন্যরকম এক অর্জন।
এদিকে বাংলাদেশের ১ম ইনিংসে ৫১৩ রানের পর ব্যাট করতে নেমে দিন শেষে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে করেছে ১৮৭ রান।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD