Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিমের আক্ষেপ ও প্রত্যাশা

January 22, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অনুশীলনে তামিমের পায়ে চোট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সব মিলিয়ে গত বছরটা একেবারে মন্দ কাটেনি তামিম ইকবালের। যদিও আইসিসির বর্ষসেরা টেস্ট কিংবা ওয়ানডে দল কোনটাতেই জায়গা হয়নি এই ওপেনারের। তবে এই তারকা ব্যাটসম্যান বিশ্বাস করেন একদিন ঠিকই বাংলাদেশের কোন ক্রিকেটারকে বেছে নেবে আইসিসি। সোমবার মিরপুরে অনুশীলন শেষে মারুকটে এই ব্যাটসম্যান বলেন, ‘যেভাবে শেষ বছরটা গেলো, এভাবে গেলে একটা সময় আমরা বর্ষসেরা দলে স্থান পাবোই। এর জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী বছরগুলো ভালো গেলে স্বীকৃতি চলে আসবে। গত বছরটা যেভাবে গেছে, তেমন খেলতে পারলে আমাদের দল থেকে দু-তিনজন বর্ষসেরা হতে পারবে।’

২০১৭ সালে আটটি টেস্ট খেলে মুশফিক ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেন। যেখানে দুটি সেঞ্চুরির পাশাপাশি পেয়েছেন তিনটি হাফসেঞ্চুরি। সাকিবও টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান ও নেন ২৯ উইকেট। সাকিব ও মুশফিকের এমন পারফরম্যান্সের পরও আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা হয়নি।

যদিও ২০১৫ সালে ওয়ানডের সেরা একাদশে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০০৯ সালে টেস্ট একাদশে ছিলেন সাকিব।

তৃপ্তির সঙ্গে আক্ষেপও আছে তামিমের। তার ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখনো শতরানের সংখ্যা দশ স্পর্শ করেনি। তামিম বলেন, ‘সত্যি কথা, মাঝে মাঝে খারাপ লাগে। আমার আরও অনেক সেঞ্চুরি করা উচিত ছিল। সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কে যত দ্রুত নেওয়া যায়, সেই লক্ষ্য থাকবে। দুই অঙ্ক দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ১৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছি। ৪০টা ফিফটি করেছি। আমার আরও সেঞ্চুরি করা উচিত ছিল।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD