Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ত্রিদেশীয় ক্রিকেটের মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

January 14, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জিম্বাবুয়েকে উড়িয়ে প্রথম ওয়ানডে টাইগারদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শীতের তীব্রতার মধ্যে সোমবার থেকে ক্রিকেট উন্মাদনায় ভাসবে হোম অব ক্রিকেট। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট দল মুখোমুখি হবে জিম্বাবুয়ের। আট বছর পর ঘরের মাঠে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এই লড়াইয়ে আরেক দল শক্তিশালী শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে থাকলেও হালকা করে দেখছেন না। অধিনায়ক মাশরাফি বলেন, ‘জিম্বাবুয়ে এখন অনেক ভালো ক্রিকেট খেলছে। শ্রীলঙ্কায় গিয়েও তাদের হারিয়ে এসেছে।’ তবে পরিসংখ্যান জানাচ্ছে, গ্রায়েম ক্রেমারদের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত ৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে-বাংলাদেশ। বাংলাদেশ পেয়েছে ৩৯টি ম্যাচে জয়। জিম্বাবুয়ের ২৮ ম্যাচে।

ত্রি-দেশীয় সিরিজে ভালো কিছু পেতে ধারাবাহিকতা ধরে রাখতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন মাশরাফি। এটা করতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো খুব একটা কঠিন হবে না বলেই মনে করেন তিনি।‘এ টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। আমরা জিততে চাই। তবে ধারাবাহিকভাবে টুর্নামেন্টে টিকে থাকাটা সহজ হবে না। জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে। শ্রীলঙ্কাও বেটার খেলছে। ভারতের একটি ওয়ানডে জিতেছে। সুতরাং টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদেরও ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে।’

আট বছর পর ঘরের মাঠে এবার ত্রি-দেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এটা আবার বাড়তি চাপ মনে হচ্ছে না মাশরাফিদের। উত্তরটা অবশ্য গতকাল বেশ মজার ছলেই দিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক।‘চাপ আসলে কখনোই কম থাকে না। দেশের হয়ে খেলতে নামলে, যার বিপক্ষেই খেলি না কেন, চাপ থাকবেই। তবে আমি মনে করি, চাপ থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ চাপ অনেক সময় খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটা বের করে নিয়ে আসে।’

এ ম্যাচে অবশ্য টস নিয়ে সিদ্ধান্তহীনতার রয়েছে বাংলাদেশ। মাশরাফি জানালেন, ‘আমরাও দ্বিধায় আছি, আগে ব্যাটিং করলে ভালো হবে নাকি বোলিং করলে ভালো হবে। ভারী কুয়াশা পড়লে খুব একটা শিশির পড়বে না। শিশির বেশি না পড়লে বোলিংটা ভালো হয়। তাই নির্দিষ্ট দিনে আবহাওয়া কেমন থাকছে তার ওপর ব্যাপারটা নির্ভর করছে।’

Previous Post

দেখে নিন দুই দলের একাদশ

Next Post

জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে শুরু বাংলাদেশের

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
সাকিবের দলবদল নিয়ে জটিলতা

জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে শুরু বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD