Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অতীত ভুলে সামনে চোখ সাব্বিরের

January 13, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাব্বির-ইমতিয়াজের ব্যাটে শতরান
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্যারিয়ারে দুঃসময়ে দাঁড়িয়ে তিনি। এইতো কিছুদিন আগেই দর্শক পেটানোর অভিযোগে পড়েছেন বড় শাস্তিতে। ৬ মাস খেলতে পারছেন না ঘরোয়া ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাঠের বাইরে থাকবে হবে সাব্বির রহমানকে। এমন শাস্তিতে অবশ্য বিচলিত নন জাতীয় দলের এই ক্রিকেটার। শনিবার এ ডানহাতিকে দেখে তেমনটা মনে হল না। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বেশ সাবলীল আছেন। এ অবস্থায় টুর্নামেন্টে ব্যাট হাতেই সব কিছুর জবাব দিতে চান রাজশাহীর এই ক্রিকেটার।

তবে শাস্তি যে তার জীবনে প্রভাব পড়েছে সেটা জানালেন, ‘মানুষ হিসেবে এই ঘটনা আমার উপর অনেক প্রভাব ফেলেছে, এটা ঠিক। তবে যদি প্রফেশনাল খেলোয়াড় হিসেবে চিন্তা করলে বলব, পাস্ট ইজ পাস্ট! যা হওয়ার হয়ে গেছে। এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, তা নিয়ে ভাবছি। জাতীয় দলকে আমার জায়গা থেকে সেরাটা দেয়ার কথা ভাবছি। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। সে কারনেইএ রকম কোনো পরিবর্তন আসেনি।’

ওয়ানডে, টি-টুয়েন্টিতে আগ্রাসী সাব্বির। আসন্ন ত্রিদেশীয় সিরিজেও কি তেমনটাই সাব্বিরকে দেখা যাবে? সে ঘোষনা গতকাল নিজেই দিয়েছেন সাব্বির-‘হ্যাঁ, অবশ্যই সাব্বির সব সময় আগ্রাসী থাকবে।’ হাতুরুসিংহের পছন্দে লোয়ার অর্ডার থেকে প্রমোশন পেয়ে টপ অর্ডারে জায়গা করে নেয়া সাব্বিরের জন্য বড় চ্যালেঞ্জ এখন প্রতিপক্ষ হয়ে পড়া প্রিয় কোচ হাতুরুসিংহে। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।
অবশ্য শেষ ১০ মাস একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রানে নেই সাব্বির। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৯টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তারপরও নেই শতরান। এবার সেই অপ্রাপ্তি মুছে দিতে চান। শনিবার বললেন, ‘আমিও আসলে এটা নিয়েই হতাশ যে সেঞ্চুরি করতে পারিনি। চেষ্টা করছি সেঞ্চুরির। আশা করছি, দ্রুতই সেঞ্চুরি করতে পারব। এই সিরিজে নিজের খেলাটা খেলতে পারব। আগ্রাসী থেকে নিজের খেলাটা খেলতে চাইব আমি।’

Previous Post

সাকিবকে চাইছে দিল্লি

Next Post

সাকিব-মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রূপি

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
BD trio to feature in PSL

সাকিব-মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রূপি

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD