সাকিব আল হাসানকে যে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে-এটা অবশ্য পুরনো খবর। ৭ বছর ধরে রাখার পর বাংলাদেশি অলরাউন্ডার এবার মুক্ত। এ অবস্থায় তাকে দলে পেতে মরিয়া দিল্লি ডেয়ারডেভিলস। জানুয়ারির ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম হবে ব্যাঙ্গালুরুতে। তখনই সাকিবকে নিজের করে নিতে চায় দিল্লি।
জানা গেছে দিল্লির নজরে রয়েছেন- ডি কক, গৌতম গম্ভীর, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন ও প্যাট কামিন্স। নিলামের জন্য সব মিলিয়ে ১ হাজার ১২২ ক্রিকেটারের নাম নিবন্ধন হয়েছে।এরমধ্যে ৮৩৮ জন ক্রিকেটার আছেন যাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তাদের মধ্যে ভারতেরই ৭৭৮ জন।
বাংলাদেশ থেকে আইপিএলে নাম দিয়েছে ৮ ক্রিকেটার। যারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।
বিদেশী তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া। ৫৮ জন অজি ক্রিকেটার নিলামে উঠবেন। দক্ষিণ আফ্রিকার আছেন ৫৭ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার ৩৯ খেলোয়াড়। নিউজিল্যান্ডের ৩০ ক্রিকেটার। জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে ২ জন ও স্কটল্যান্ড থেকে একজন ক্রিকেটার নিলামে উঠবেন।



