ডাবলিনে তাদের জন্য ছিল সিরিজে টিকে থাকার লড়াই। কিন্তু ট্রেন্ট বোল্টের বোলিং তোপে ধরাশায়ী পাকিস্তান। মাত্র ৭৪ রানেই অলআউট তারা। এরই পথ ধরে ১৮৩ রানের বড় হারের সঙ্গে সিরিজটাও হাতছাড়া সরফরাজ আহমেদের দলের।
শনিবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে কেন উইলিয়ামসন ও রস টেইরের নৈপুন্যে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৫৭ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে গিয়ে বোল্ট তোপে ২৭.২ ওভারে ৭৪ রানে অলআউট পাকিস্তান।
১৭ রানে ৫ উইকেট নিয়ে কিউইদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন বোল্টের। তার দারুণ বোলিংয়ে মাত্র ১৬ রানে ৬ উইকেট হারিয়ে ভয়ানক বিপদে পড়েছিল পাকিস্তান। তারপর ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির আর রুম্মান রাইসের সাথে তার ছোট ছোট জুটিতে ৭৪ পর্যন্ত যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫৭ (গাপটিল ৪৫, মানরো ৮, উইলিয়ামসন ৭৩, টেইলর ৫২, ল্যাথাম ৩৫, নিকোলস ০, স্যান্টনার ৬, অ্যাস্টল ৫, সাউদি ৬, ফার্গুসন ৬*, বোল্ট ১৩; আমির ০/৩৪, ফাহিম ১/২৯, রাইস ৩/৫১, হাসান ৩/৫৯, শাদাব ২/৫১, মালিক ০/৩১)
পাকিস্তান: ২৭.২ ওভারে ৭৪ (আজহার ০, ফখর ২, বাবর ৮, হাফিজ ০, মালিক ৩, সরফরাজ ১৪*, শাদাব ০, ফাহিম ১০, হাসান ১, আমির ১৪, রইস ১৬; সাউদি ০/১৯, বোল্ট ১৭/৫, মানরো ২/১০, ফার্গুসন ২/২৮)
ফল: নিউজিল্যান্ড ১৮৩ রানে জয়ী
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট



