Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

৫০০ উইকেটের সামনে রাজ্জাক

January 12, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘উইকেট মন মতো নয়’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলে অনেক দিন ধরেই ব্রাত্য তিনি। ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও ফের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মিলছে না। তারপরও ভাল খেলার পসরা ধরে রেখেছেন এই স্পিনার। এইতো শুক্রবার বল হাতে ম্যাজিক দেখালেন। ড্রয়ের পথেই ছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচ। কিন্তু শেষ বিকেলে সেই ম্যাচে হঠাৎ উত্তাপ ছড়ান আব্দুর রাজ্জাক। প্রতিপক্ষের দ্রুত ৩ উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। যদিও এই সাফল্যে জয়-পরাজয় নির্ধারণ হয়নি। তবে একটা মাইলফলকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের অনন্য মাইলফলকে যেতে মাত্র ১টি উইকেটের জন্য পৌঁছাতে পারলেন না দক্ষিণাঞ্চলের এই বোলার।

বিকেএসপির মাঠে ম্যাচের শেষ দিনে প্রথম ইনিংসে ৩৯৫ রান করে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ৪ উইকেটে ৯৩ রান তোলার পর শেষ হয় ম্যাচ।এরআগে প্রথম ইনিংসে পূর্বাঞ্চল করেছিল ৫৪৬ রান।

৫ উইকেটে ৩১৮ রান নিয়ে শেষ দিন শুরু করেছির দক্ষিণাঞ্চল। কুশায়ার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ ভালোই এগিয়ে নিচ্ছেলেন আল আমিন ও নুরুল হাসান। কিন্তু ৮৩ রানের এ জুটি ভাঙে নুরুলের (৪৭) বিদায়ে। এরপরই দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। ২৪ রানের মধ্যে হারায় তারা শেষ ৫ উইকেট। এক পাশে ৪৯ রানে অপরাজিত থেকে যান আল আমিন।৮৬ রানে ৫ উইকেট নেন সোহাগ গাজী।

দ্বিতীয় ইনিংস লিটন দাস ছাড়া সুবিধা করতে পারেনি পূর্বাঞ্চলের বাকি ব্যাটসম্যানেরা। ওপেনার ইমতিয়াজ হোসেন ৫ রানে ফেরেন কামরুল ইসলাম রাব্বির বলে। মুমিনুল সাজঘরের পথ ধরেন মাত্র ১৩ রানে। তাকে আউট করেন রাজ্জাক। এর কিছুক্ষণ পরই এ ডানহাতি পরপর আরও দুটি উইকেট নিয়ে জমিয়ে দেন ম্যাচ। তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটনই হয়নি। ড্র-ই হয়েছে ম্যাচটি।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে রাজ্জাক মাঠে নেমেছিলেন ৪৯০ উইকেট নিয়ে। পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে এ বাঁহাতি নিয়েছিলেন ৬টি উইকেট। আর দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন আরও ৩টি উইকেট। সব মিলিয়ে ৫০০ উইকেট থেকে মাত্র ১টি উইকেট দুরে এখন রাজ্জাক। সেটা করার সুযোগ পেয়েও পারেননি তিনি। স্বাভাবিকভাবেই বাঁহাতি এ স্পিনার কিছুটা হতাশ।

সংক্ষিপ্ত স্কোর-

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৫৪৬

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১১০.৫ ওভারে ৩৯৫ (আগের দিন ৩১৮/৫) (আল আমিন ৪৯*, নুরুল ৪৭, জিয়াউর ৭, রাজ্জাক ২, সাকলাইন ০, কামরুল রাব্বি ০; শহিদ ০/৪৩, আবু জায়েদ ০/৯০, সোহাগ ৫/৮৬, নাজমুল অপু ৩/১২৭, মুমিনুল ০/১৬, অলক ১/২৩)।

পূর্বাঞ্চল ২য় ইনিংস: ২৯ ওভারে ৯৩/৪ (ইমতিয়াজ ৫, লিটন ৫১*, মুমিনুল ১৩, ইয়াসির ১৯, আশরাফুল ০, অলক ৩*; কামরুল ১/১৯, সাকলাইন ০/২৩, রাজ্জাক ৩/৪১, জিয়াউর ০/৫, মেহেদি ০/৩, মোসাদ্দেক ০/২)।

ফল: ম্যাচ ড্র

ম্যাচসেরা: মুমিনুল হক

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD