জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য হয়ে আছেন তিনি। বয়সের অজুহাতে নির্বাচকরা আমলেই নেন না তাকে। কিন্তু দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজার রানের আরো কাছে তুষার ইমরান। বৃহস্পতিবার বাংলাদেশে ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে তৃতীয় দিনে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচের এই ব্যাটসম্যান করেন ১০৫ রান। দশ হাজারে পৌঁছাতে খুলনার এ ক্রিকেটারের প্রয়োজন মাত্র ৩৫ রান।
যদিও বিসিএলের প্রথম রাউন্ডে হয়তো দশ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে পারবেন না তুষার। চারদিনের এ ম্যাচে তৃতীয় দিন শেষ হলেও এখনো দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। তাইতো দ্বিতীয় ইনিংসে এ ডানহাতি আর ব্যাটিংয়ের সুযোগ নাও পেতে পারেন। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৩তম ম্যাচ শেষ করবেন ৯ হাজার ৯৬৫ রানে। তবে পরের ম্যাচেই হয়তো লক্ষ্যে পৌঁছে যাবেন তিনি।
এই ম্যাচে ১০ হাজার রানের মাইলফলকে না পৌঁছাতে পারলেও নিজের সেঞ্চুরির রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তুষার। এই শতরান নিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন ২৫ সেঞ্চুরির কীর্তি।









Discussion about this post