তার ইনজুরি রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। শঙ্কা জাগছিল ভক্তদের মনে-তবে কী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের শুরুতে দেখা যাবে না মাশরাফি বিন মর্তুজাকে? কিন্তু এবার অনিশ্চয়তা কাটল। পুরোপুরি শঙ্কামুক্ত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এখন পুরোদমে অনুশীলনে বলও করেছেন মাশরাফি। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ক্রিকেটে তার খেলা নিয়ে কোন অনিশ্চয়তাই নেই।
এই সিরিজে এক হিসেবে আছেন দলের ‘কোচ’-এর ভূমিকায়ও আছেন মাশরাফি। তবে মঙ্গলবার হঠাৎ করে অনুশীলনে চোটে পড়েন তিনি। অনুশীলনের এক পর্যায়ে মাশরাফি বল করতে আসেন সাব্বির রহমানকে। সোজা ব্যাটে বেশ জোরের উপর স্ট্রেইট ড্রাইভ খেলেন তিনি। বল থামাতে গিয়েই বিপত্তি! বল থামাতে গিয়ে হাতের আঙুলে চোট পান ‘নড়াইল এক্সপ্রেস’।
২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের শেষ টি-টুয়েন্টি ম্যাচে কোরি অ্যান্ডারসনের একটি স্ট্রেইট ড্রাইভ আটকাতে গিয়ে হাতের আঙুলে চিড় ধরে মাশরাফির। তারপর কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় অধিনায়ককে। কিন্তু এবার তেমন কিছু হচ্ছে না। এরইমধ্যে ম্যাশ জানিয়ে শিরোপার জন্যই লড়বে তার দল।
টুর্নামেন্টে বাংলাদেশ লড়বে জিম্বাবুয়ে এ শ্রীলঙ্কার সঙ্গে।
সিরিজের প্রথম দুই ম্যাচের ১৬ সদস্যের দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দীন, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।









Discussion about this post