একেই বলে আকাশ থেকে মাটিতে পতন! ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটে হারতে যেন ভুলেই গিয়েছিল! ১২ ম্যাচে হার মাত্র একটিতে। জয় টানা ৯ ম্যাচে। কিন্তু সেই দলটিই শনিবার নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে পথ হারিয়ে বসল। কেন উইলিয়ামসনের সেঞ্চুরি আর বৃষ্টির বাধায় জেতা হল না। নিউজিল্যান্ড বৃষ্টি আইনে ৫ ম্যাচ সিরিজে প্রথমটি জিতল ৬১ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে জিততে পাকিস্তানের সামনে ছিল ৩১৬ রান। কিন্তু ৩০.১ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান তুলে পাকিস্তান। তারপরর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। তখন ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে কিউইদের প্রয়োজন ছিল ২২৮ রান।
ফাহিম-ফখরের জুটিতে ভাল খেলছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টির জন্য সব শেষ! ৮৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৮২ রানে অপরাজিত ছিলেন ওপেনার ফখর জামান। ফাহিম ১৭। সাউদি ৩ উইকেট নেন ২২ রানে। বোল্ট ৩৫ রানে নেন দুটি উইকেট।
এর আগে কলিন মানরোর দাপটে পথ খুঁজে নেয় দল। এ ওপেনার ফিফটি তুলেন ৩৩ বলে। এরপর কেন উইলিয়ামসনের ব্যাটে শতরান। ২৬ রানে জীবন পেয়ে করেন ১১৫ রান। খেলেন ১১৭ বলে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নেলসনে, মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৫/৭ (গাপটিল ৪৮, মানরো ৫৮, উইলিয়ামসন ১১৫, টেইলর ১২, ল্যাথাম ৩, নিকোলস ৫০, স্যান্টনার ৭, সাউদি ১২*, অ্যাস্টল ০*; আমির ১/৫৭, রাইস ১/৬৮, হাসান ৩/৬১, শাদাব ০/৪৯, ফাহিম ১/৫৮, ফখর ১/১৯)
পাকিস্তান: ৩০.১ ওভারে ১৬৬/৬ (আজহার ৬,ফখর ৮২*, বাবর ০, হাফিজ ১, মালিক ১৩, সরফরাজ ৮, শাদাব ২৮, ফাহিম ১৭*; সাউদি ৩/২২, বোল্ট ২/৩৫, ফার্গুসন ০/৪০, স্যান্টনার ০/৩৯, অ্যাস্টল ১/২৯)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ড ৬১ রানে জয়ী
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন









Discussion about this post