Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এবার কুকের বিশ্বরেকর্ড

December 29, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড কুকের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মেলবোর্ন টেস্টে শুক্রবার কোনো বল খেলার সুযোগ পাননি অ্যালিস্টার কুক। তার আগেই অন্যপ্রান্তের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন আউট। তারপরও ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ২৪৪ রানে অপরাজিত থেকে ৪৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেলেন এই ইংলিশ ক্রিকেটার।

১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে নেমে গ্লেন টার্নার অপরাজিত ছিলেন ২২৩ রানে। এদিকে অ্যাশেজে ১৯৭৯ সালের পার্থ টেস্টে জিওফ্রে বয়কটও গড়েছিলেন এই রেকর্ড। কিন্তু এবার সবাইকে ছাড়িয়ে অনন্য এ রেকর্ডটি নিজের দখলে নিলেন কুক।

এখন পর্যন্ত ২ হাজার ২৮৯টি টেস্টে ওপেনিংয়ে নেমে অপরাজিত থাকার ঘটনা ঘটেছে মাত্র ৫২ বার। চলতি বছর প্রথমবার এই কীর্তি গড়লেন করলেন কুক। ৪০৯ বল খেলেছেন, উইকেটে ছিলেন ৪০৯ মিনিট।

কুকের আগে সবশেষ ইংলিশ ব্যাটসম্যান হয়ে এমন কীর্তি গড়েছিলেন ২০ বছর আগে সাবেক অধিনায়ক মাইক আথারটন। ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

মেলবোর্নে কোনো রান যোগ না করেই ৪৯১ রানে বাকি ১ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের (৩২৭) চেয়ে ১৬৪ রানে এগিয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে দলীয় ৫৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। এরপর ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ হাল ধরেন স্বাগতিক ইনিংসে। তবে তাদের বেশি কিছু করতে হয়নি। যা করার সব করে দিয়েছে লাঞ্চের পরপরই আসা বেরসিক বৃষ্টি। তাইতো ৪৬ ওভার আগেই এদিন দিনের খেলা শেষ করতে হয়েছে ম্যাচ অফিসিয়ালদের।

Previous Post

ব্রায়ান লারাকে টপকে গেলেন কুক

Next Post

হারের বৃত্তে ওয়েস্ট ইন্ডিজ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
সিরিজ হার ভারতের

হারের বৃত্তে ওয়েস্ট ইন্ডিজ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD