Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্মিথের ব্যাটে লিডের স্বপ্ন অজিদের

November 24, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফরে নতুন চেহারার অজি দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে ক্যাপ্টেন্স নক। চাপের মুখে প্রতিরোধের প্রাচীর তুলে লড়াই করলেন তিনি। পঞ্চম উইকেটে শন মার্শকে নিয়ে দাপটে লড়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। এরই পথ ধরে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে লিডের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গ্যাবায় সব সময় সাফল্য পেয়ে আসছে বোলাররা। শুক্রবার দারুণ একটি দিন কাটিয়েছেন দুই দলের বোলারা। দুই ইনিংস মিলিয়ে এরইমধ্যে মোট দশ উইকেট তুলে নিয়েছেন তারা। এরইমধ্যে স্মিথ অপরাজিত রয়েছেন ৬৪ রানে। অন্যদিকে মার্শ খেলছেন ৪৪ রানে। মূলত তাদের ব্যাটে ভর করে দিন শেষে ইংল্যান্ডের দেওয়া ৩০২ রানের জবাবে স্বাগতিকরা ১ম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ১৬৫ রান। সফরকারীদের চেয়ে এখনো অজিরা পেছনে ১৩৭ রানে।

এর আগে টেস্টের ২য় দিনের প্রথম সেশনেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা ৩০২ রানে শেষ করে দেন ইংল্যান্ডের প্রথম ইনিংস। সফরকারীদের হয়ে ডেভিড মালান ৫৬ ও মঈন আলি করেন ৩৮ রান।

৩ উইকেটে ৭৬ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া অস্ট্রেলিয়া তৃতীয় সেশনের শুরুতে কোনো রান যোগ করার আগেই হারায় পিটার হ্যান্ডসকমকে। এরপরের গল্পটা শুধুই স্মিথ-মার্শের। দিনের বাকি ৩৭.১ ওভার কোনো উইকেট না হারিয়েই কাটিয়ে দেন তারা।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড ১ম ইনিংস: ১১৬.৪ ওভারে ৩০২/১০ (কুক ২, স্টোনম্যান ৫৩, ভিন্স ৮৩, রুট ১৫, মালান ৫৬, মঈন ৩৮, বেয়ারস্টো ৯, ওকস ০, ব্রড ২০, বল ১৪, অ্যান্ডারসন ৫*; স্টার্ক ৩/৭৭, হেইজেলউড ১/৫৭, কামিন্স ৩/৮৫, লায়ন ২/৭৮)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬২ ওভারে ১৬৫/৪ (ব্যানক্রফট ৫, ওয়ার্নার ২৬, খাওয়াজা ১১, স্মিথ ৬৪*, হ্যান্ডসকম ১৪, মার্শ ৪৪*; অ্যান্ডারসন ১/২৬, ব্রড ১/১৮, মইন ১/৫০, ওকস ০/৩১, বল ১/৩৫, রুট ০/৫)

Previous Post

সেই মুস্তাফিজের দেখা মিলবে কি?

Next Post

খুলনার কাছে হারল রংপুর

Related Posts

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

5
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

8
পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

4
Next Post
মাহমুদুল্লাহর বোলিং বীরত্বে খুলনার আরেকটি জয়

খুলনার কাছে হারল রংপুর

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
8

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD