Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পেছালেন সাকিব-মুশফিক

October 30, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুবাইয়ে পৌঁছে মুশফিকের মুখে- ‌”আলহামদুলিল্লাহ”
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃস্বপ্নের এক সফর কেটেছে দক্ষিণ আফ্রিকায়। যেখানে জয় সোনার হরিণ হয়েই থেকেছে। দলের ক্রিকেটাররাও ছিলেন যারপরনাই ব্যর্থ! সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহীম কেউ নামের প্রতি সুবিচার করে খেলতে পারেন নি। যার প্রভাবটা পড়ল আইসিসি র‌্যাংকিংয়েও। বাংলাদেশের এ দুই তারকা ওয়ানডে র‌্যাংকিংয়ে একধাপ করে পিছিয়েছেন।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সবশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা ২০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের রয়েছেন মাত্র দুজন। তামিম ইকবালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এখনো রয়েছেন র‌্যাংকিংয়ের ১৬ নম্বরে। এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুশফিক। বোলিং র‌্যাংকিংয়ের সেরা বিশে আছেন সাকিব আল হাসান। ১৯ নম্বর অবস্থান থেকে এক ধাপ পিছিয়েছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষ আসনটি আবারও ফিরে পেলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ভারত অধিনায়ক টপকে গেছেন এবি ডি ভিলিয়ার্সকে। বোলারদের র‌্যাংকিংয়ে এক নম্বর অবস্থানটি ধরে রাখলেন পাকিস্তানের হাসান আলী। দুইয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তৃতীয় অবস্থানে ভারতের জাসপ্রিত বুমরাহ।

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৩৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন সাকিব আল হাসান। ৩৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে মোহাম্মদ হাফিজ।

Previous Post

উৎসবে ভাসছে গোটা পাকিস্তান

Next Post

মাথা নীচু করে ফিরছেন সাকিবরা

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
বৃষ্টির বাধা নিয়ে চিন্তিত নন সাকিব

মাথা নীচু করে ফিরছেন সাকিবরা

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD