জয়ের ধারাতেই আছে বাংলাদেশ ‘এ’ দল। এবার ইয়াসর আলি চৌধুরীর দারুণ এব শতরানে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারাল স্বাগতিকরা। আগের ম্যাচগুলোর মতো এদিনও দুর্দান্ত বোলারদের পারফরম্যান্স। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ ‘এ’ দল। পর্যটন নগরী কক্সবাজারে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ‘এ’ দলকে ৭৬ রানে হারাল বাংলাদেশ ‘এ।’ ৫ ম্যাচের সিরিজ দল জিতল ৪-০তে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়েছিল।
ইয়াসিরের শতরানে ১০২) প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ২৮৬ রান। ১০১ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেন তিনি। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। জবাব দিতে নেমে ৪৩. ৪ ওভারে ২১০ রানে অলআউট আয়ারল্যান্ড। বাঁহাতি পেসার আবু হায়দার রনি ৯.৪ ওভার ৩৮ রানে নেন ৩ উইকেট।
সেঞ্চুরিতে ম্যাচের সেরা ইয়াসির। আর গোটা সিরিজে ১০১ রান ও মোট ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা তানবীর হায়দার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৮৬/৬ (এনামুল ১৩, সাদমান ৬৮, শান্ত ২৬, ইয়াসির ১০২*, আল আমিন ২০, তানবীর ২৬, জাকির ১৩, সানজামুল ০*; ম্যাককার্থি ২/৪৫, সিমি ১/৫২, গেটকেক ২/৬৩, ডকরেল ১/৪৫)।
আয়ারল্যান্ড ‘এ’: ৪৩.৪ ওভারে ২১০ (টেক্টর ৬৬, টেরি ৩, বালবার্নি ৪, অ্যান্ডারসন ৪৫, সিমি ৫, টাকার ১১, গেটকেক ১৮, ডকরেল ৪, ম্যাককার্থি ২৭, মাল্ডার ১৩*, স্মিথ ৩; আবু হায়দার ৩/৩৮, এনাম ২/৪৬, মেহেদি ১/৩৬, সানজামুল ২/২৮, তানবীর ১/৪৬)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৭৬ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ৪-০তে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির আলি চৌধুরী
সিরিজসেরা: তানবীর হায়দার



