দেশের মাঠে ক্রিকেটারদের সাফল্যের ধারাবাহিকতা চলছেই। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলছে স্বাগতিকরা। তৃতীয় ওয়ানডে ম্যাচে আইরিশ’ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে ৫ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে গেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয়টিতে দল জিতেছিল ৩ উইকেটে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে মঙ্গলবার স্বাগতিকদের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। ১০৩ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ২৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে দল।
আইরিশদের উড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পেসার আবু হায়দার রনি। ২৯ রানে নেন ৩ উইকেট। তানভীর হায়দার ও সানজামুল নেন ২টি করে উইকেট। শুভাশিস রায়, রাজু ও আল-আমিন একটি করে উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। বিজয় ২০ রান করে ধরেন সাজঘরের পথ। সাদমান ২৪। আর শান্ত ৩৮ বলে ৭ চারে ৪১ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ‘এ’ দল: ৩৫.৪ ওভারে ১০৩/১০ (বলবার্নি ৫২, কেটকেট ২৩, সিমি সিং ৭; রনি ৩/২৯, তানবীর হায়দার ২/১৪, সানজামুল ২/২৩, আল-আমিন ১/৯, রাজু ১/১২, শুভাশিস ১/১৪)
বাংলাদেশ ‘এ’ দল: ২৩ ওভারে ১০৬/২ (সাদমান ২৪, বিজয় ২০, শান্ত ৪১*, আল-আমিন ১৪*; সিমি সিং ১/২৪, চেজ ১/৩২)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আবু হায়দার রনি।









Discussion about this post