Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কক্সবাজারে ‘এ’ দলের জয়

October 19, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উচ্ছ্বসিত আল আমিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেট অঙ্গনে সুসংবাদ নেই, কিছুদিন ধরেই। দক্ষিণ আফ্রিকায় একের পর হার দেখছে মুশফিক-মাশরাফিরা। ঠিক এমন সময়ে স্বস্তির পরশ হয়ে এসেছে বাংলাদেশ ‘এ’ দলের জয়।

৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার তানবীর হায়দারের অসাধারণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪৮.১ ওভারে অলআউট হয়ে ১৯৫ রান করে আইরিশরা। জবাবে ৪৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

জয়ের জন্য ১৯৬ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ ‘এ’ দল। ১৩ রানে ওপেনার জাকির হাসানকে হারালেও সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পথ দেখান দলবে। গড়েন ৫৬ রানের জুটি। তবে বড় ভূমিকাটা ছিল তানবীর হায়দারের। ৯১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টস হেরে বল হাতে শুরু থেকেই আয়ারল্যান্ড ‘এ’ দলকে বেশি দুর এগোতে দেননি স্বাগতিকদের বোলাররা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৯.১ ওভারে মাত্র ৩৩ রানে ৪ উইকেট নেন সানজামুল। আবুল হাসান নেন ৩টি উইকেট। তানভীর হায়দার, আল-আমিন ও আবু হায়দার রনি নিয়েছেন ১টি করে উইকেট।

শনিবার কক্সবাজারে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’দল।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ার‌ল্যান্ড ‘এ’: ৪৮.১ ওভারে ১৯৫/১০ (টেক্টর ৬, শ্যানন ২৭, অ্যান্ডারসন ২৭, বালবির্নি ১৫, সিমি ৩৩, পয়েন্টার ২৫, টম্পসন ২৫*; আবু হায়দার ১/৪১, সানজামুল ৪/৩৩, আবুল হাসান ৩/২৫, তানবীর ১/৩৫, আল-আমিন ১/২২)।

বাংলাদেশ ‘এ’: ৪৬.৩ ওভারে ১৯৬/৭ (সাদমান ২৪, শান্ত ৪৪, তানবীর ৬১*, সানজামুল ১৬, আবুল ১০*; স্মিথ ১/৩২, সিং ১/২২, মাল্ডার ৩/৪২, ডকরেল ২/৪১)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৩ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ‘এ’ ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যাচসেরা: তানবীর হায়দার

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD