Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

October 18, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আক্ষেপে পুঁড়ছে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও সেই গল্প। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বাজে হার বাংলাদেশের। টানা ম্যাচে হেরে এখন ওয়ানডেকেও হোয়াইট ওয়াশের শঙ্কায় দল। বোলাররা অসহায়ের মতো ৫০ ওভার বল করলেন। তারপর ব্যাটসম্যানরাও তেমন লড়তে পারলেন না। এরই পথ ধরে দক্ষিণ আফ্রিকা জিতল ১০৪ রানে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটা একটু আগেই ২-০তে জিতে নিল তারা।

বুধবার পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মতুর্জা। তবে তার বোলাররা ব্যর্থ। এবিডি ভিলিয়ার্সের ক্যারিয়ারসেরা ১৭৬ রানের ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেটে করে ৩৫৩ রান। জবাব দিতে নেমে ৪৭.৫ ওভারে অলআউট হয়ে বাংলাদেশ করে ২৪৯ রান।

আগের ম্যাচের মতো এখানেও দাপট ছিল হাশিম আমলার। তিনি খেলেন ৮৫ রানের দারুণ ইনিংস। এর আগে কুইন্টান ডি ককের ব্যাট থেকে আসে ৪৬। আর ভিলিয়ার্স ছিলেন অপ্রতিরোধ্য। ১০৪ বলে ১৭৬ রান করে সাজঘরের পথ ধরেন ডি ভিলিয়ার্স। ইনিংসে ছিল ১৫ চার আর ৭টি ছক্কার সমাহার। ৩৪ বলে করেন হাফসেঞ্চুরি। ৬৮ বলে সেঞ্চুরি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। ৬২ রানে ৪ উইকেট নেন তিনি। ৬০ রানে ২ উইকেট তুলে নেন সাকিব। কিন্তু অন্যরা যারপরনাই ব্যর্থ। ৯ ওভারে ৭১ রান দিয়েছেন তাসকিন আহমেদ। ১০ ওভারে ৮২ রান দিয়ে কোন উইকেটই পাননি মাশরাফি। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮০ রান দিয়ে নেন ৩ উইকেট ম্যাশ। এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিংটাই করলেন ম্যাশ।

জবাব দিতে নেমে দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ইনজুরি কাটিয়ে দলে ফিরে তামিম ইকবাল ২৫ বলে ২৩ রান করেন । তারপর লিটন দাস ১৪। যদিও ইমরুল কায়েস আর মুশফিকুর রহীম জুটি বেশ লড়েছিল। ইমরুলকে ফিরিয়ে ৯৩ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গেন ইমরান তাহির। ৭৭ বলে ৬৮ রান করেন ইমরুল। তারপর দলের অন্যতম ভরসা সাকিব ৫ রানে ফিরেন। এরপর মুশফিকের ব্যাট থেকে ৭০ বলে ৬০ রান।

সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, ডু প্লেসিস ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭**; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।
বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২৪৯ /১০ (তামিম ২৩, ইমরুল ৬৮, লিটন ১৪, মুশফিক ৬০, সাকিব ৫, মাহমুদউল্লাহ ৪৬ , সাব্বির ১৭, নাসির ৩ ; তাহির ৩/৫০, ফেলুকওয়ারো ৪/৪০)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে

 

Previous Post

বল হাতে মাশরাফির অন্যরকম অভিজ্ঞতা

Next Post

১০৪ রানে হারের সেই স্কোর

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নেই ভিলিয়ার্স

১০৪ রানে হারের সেই স্কোর

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD