লম্বা ভ্রমণের ক্লান্তি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজে পা দিয়েই জয় তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) উদ্বোধনী দিনে নিজের অভিষেক ম্যাচে তারদল জ্যামাইকা তালাওয়াস ৬ উইকেটে হারাল প্রতিপক্ষ সেন্ট লুসিয়াকে।
শুক্রবার নিজেদের মাঠে টস জিতে প্রথমে সেন্ট লুসিয়াকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় জ্যামাইকা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সেন্ট লুসিয়া করে ১৭২ রান। অধিনায়ক শেন ওয়াটসনের ৮০ রান করেন। গ্যারি মাথুরিন নেন ২ উইকেট।
রিয়াদকে অবশ্য বল করতে হয়নি। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক ওভার ও ৬ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে তালাওয়াস।
মাহমুদউল্লাহ ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তালাওয়াস অধিনায়ক কুমার সাঙ্গাকারা অপরাজিত থাকেন ৭৪ রানে। অ্যান্ডি ম্যাকার্থির ৩৬ রান করেন। ২১ রান করেন গ্লেন ফিলিপস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে জায়গা না পাওয়া মাহমুদউল্লাহ দুদিন আগে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। এরপর শুক্রবারই প্রথমবারের মতো খেলতে নামেন। আর নেমেই তুলে নেন জয়।



