Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

চট্টগ্রাম পর্বে নেই মাশরাফি

August 4, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সৌম্যর গোফ এবং মাশরাফির রসিকতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ছুটি কাটিয়ে দু’দিন আগেই দেশে ফিরেছেন মাশরাফি বিন মতুর্জা। কিন্তু আরো কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। মুশফিকুর রহীমদের সঙ্গে চট্টগ্রামে অনুশীলন পর্বে নেই তিনি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে গত মাসের ১০ তারিখ থেকেই অনুশীলন করছে বাঙলাদেশ দল। এবার সেই প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার থেকে চট্টগ্রাম মিশন শুরু হল টাইগারদের। বন্দর নগরীতে পুরো একটি সপ্তাহ অনুশীলন করবে টাইগার ক্রিকেটররা।কিন্তু দলের সঙ্গে যানি মাশরাফি।
এমনিতে দীর্ঘদিন ধরে ক্রিকেটের লংগার ভার্সন থেকে বাইরে আছেন তিনি। তারপরও চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে কলকাতা গিয়েছিলেন ম্যাশ। সেখানে মেয়ে হুমায়রাকে ডাক্তারও দেখান তিনি। তারপরই দেশে ফিরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেন তিনি।

কোচের কাছ থেকে ছুটি মিলেছে। মাশরাফি জানান, ‘চট্টগ্রামে তো মূলত লাল বলের অনুশীলন হবে। তাছাড়া তিন দিনের ম্যাচটিও আমি খেলব না। কোচ ব্যাপারটি নিয়ে ভাবছিলেন, আমি ভেবে দেখলাম ওখানে গিয়ে আমার খুব বেশি লাভ হবে না। তার চেয়ে ঢাকায় সাদা বলে অনুশীলন করে যাওয়া ভালো। আমি সেটাই করছি।’

মাশরাফিকে অবশ্য পুরোপুরি ছুটি দেননি হাথুরু। যেমনটা জানাচ্ছিলেন এই তারকা ক্রিকেটার, ‘কোচ আমাকে বলেছিলেন ঢাকায় এইচপি (হাই পারফরম্যান্স) দলের সঙ্গে অনুশীলন করতে। আমারও আপত্তি ছিল না। তবে ওদের আবার সম্ভবত ৩-৪ দিনের ছুটি। কয়েকদিন তাই নিজের মতো করেই অনুশীলন করে তারপরই মিরপুরে যাব।’
মাশরাফি ছাড়াও এ চট্টগ্রাম পর্বে নেই সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠা এনামুল হক বিজয়কেও রাখা হয়নি নতুন তালিকায়।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অজি ক্রিকেট দলের। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট মিরপুরে ২৭ থেকে ৩১ আগস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ থেকে ৮ সেপ্টেম্বর।

চট্টগ্রামের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হেসেন, সানজামুল ইসলাম, আল আমিন হোসেন, শফিউল সিলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরি, লিটন কুমার দাস, তানবীর হয়দার, নাজমুল হাসান শান্ত, নাইম হাসান, সঞ্জিত সাহা ও সাকলাইন সজিব।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD