Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

জবাব দিচ্ছে স্বাগতিকরা

July 14, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হায় বিসিবি!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

হিসেবের ছক এবার উল্টে দিল স্বাগতিকরা। ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা পেলেও তিনদিনের ম্যাচে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে শুক্রবার তারা করেছে ৩ উইকেট হারিয়ে ৩১৬ রান।ম্যাচের ১ম দিন এইচপি ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণা করে।

স্বাগতিক দলের শুরটাই ছিল দুর্দান্ত। ওপেনিং জুটি করে ৮৪ রান। ২৯ রানে অধিনায়ক গ্রেগরিকে আউট করেন তানভীর হায়দার। কিন্তু দুই টপ অর্ডার ব্যাটসম্যান হ্যাকনি ও ডিকম্যান দলে নিয়ে যান ঠিক পথে। তৃতীয় উইকেট জুটিতে তারা করেন ৯৮ রান। হ্যাকনি ফিরেন নার্ভাস ৯৭ রানে। ডিকম্যান শতরান করে অপরাজিত ১০২ রানে।সফরকারী এইচপির বোলারদের মধ্যে সফল ২৯ রানে ২ উইকেট নেওয়া তানভীর।
এদিন ৯ জন বোলার বল করেছেন। তানভীর হায়দার ২টি ও নিহাদুজ্জামান ১টি ছাড়া সাফল্য পাননি অন্যরা। আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেনরা শুধু হতাশই হয়েছেন।

প্রথম দিনে ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে এইচপি দল ৬ উইকেটে ৩১২ রান তুলে দিন শেষের পর ইনিংস ঘোষণা করে। এর আগে এই দলকেই ওয়ানডে সিরিজে ৫-০তে উড়িয়ে দিয়েছিল এইচপি।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD