এবার টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়েও দাপট টাইগার ক্রিকেটারদের। সাকিব আল হাসানের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা মিলেছে তাদের।
নতুন এই র্যাঙ্কিং ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রাখলেন সাকিব। ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারই প্রথমবারের মতো কোন নির্দিষ্ট ফরম্যাটের অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা পাঁচেও জায়গা করে নিয়েছেন তিনি।
টি-টুয়েন্টি অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার রেটিং পয়েন্ট ৩৪৩। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে মারলন স্যামুয়েলস ও মোহাম্মদ নবী। পাঁচ থেকে ছয়ে নেমে গেছেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং।



