অবশেষে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের দরজা খুলল। মনে হচ্ছিল আর বুঝি ডাকই পাবেন না এই ব্যাটিং ‘দানব’। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন ক্রিস গেইল। লেন্ডল সিমন্সরে বদলে নেয়া হয়েছে এই ব্যাটসম্যানকে।
প্রায় একবছর পর জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন গেইল। গত বছর ভারতের ইডেন গার্ডেনে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন গেইল।বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডারকে। রোববার অনুষ্ঠেয় ম্যাচে উইন্ডিজকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।
ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি দল
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রনসফোর্স বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, মার্লন স্যামুয়েলস, জেরোম টেইলর, চ্যাডউইক ওয়ালটন (উইকেটরক্ষক) ও কেসরিক উইলিয়ামস।



