Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গানে প্রিয় মাইলস-জেমস

July 2, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিচুপ্রেমী খালেদ মাসুদ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

খালেদ মাসুদ পাইলট

 

ভিসিআরই নয়, সিনেমা হলেও বন্ধুদের নিয়ে ছুটে গেছি বারবার। আমার সেই শৈশবে তখন তো জসিম আর ওয়াসিমের যুগ। দুজনই দাপুটে নায়ক। যাকে বলে ড্যাশিং হিরো। অ্যাকশন ধর্মী সিনেমা ভাল লাগত। আমরা রাজশাহীর সাগর পাড়ার হল কল্পনা’য় সিনেমা দেখতে ছুটতাম। লাইনে দাড়িয়ে টিকিট কাটতাম। সে এক বিশাল ঝক্কি। ভীড় ঠেলে অবশ্য টিকিট কাটার ঝামেলাটা আমাকে তেমন পোহাতে হতো না। আমার এক বন্ধুই সেটা সেরে নিতো। তার গায়ে আবার শক্তি বেশি কীনা! সবাইকে কোনাঠাসা করে চলে যেতো কাউন্টারের কাছে। মফস্বল শহরের কেউ ছাড়া এই অভিজ্ঞতাটা ঠিকঠাক বুঝবে না!

দেশের বাইরে আমার পছন্দের অভিনেতা আমির খান। কেন? তাহলে শুনুন বলছি- তিনি পারফেকশনিষ্ট! আসলে শিক্ষণীয় কিছু দেখাতেই আমার আগ্রহ। শুধু ঝালমুরির মতো মজা হলেই হবে না, তাতেত শেখার কিছু চাই। অনর্থক বসে থেকে সময় নষ্ট করতে ভাল লাগে না। যেমন ধরুন আমির খানের ‘লগান’ ছবিটি দেখে লিডারশিপ ব্যাপারটা শিখেছি আমি। ওই সিনেমাটি দেশপ্রেমও শিখিয়েছে আমাকে। দেশের জন্য কিভাবে প্রান দিয়ে লড়তে হয় সেটা লগান থেকে বুঝেছি। পওে রেসই অভিজ্ঞাতাটা নিজের খেলাতেও কাজে লাগাতে চেস্টা করেছি। আবার ওর ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি বুঝিয়েছে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা করে লাভ নেই। ভাল লাগা আর ভালবাসা থেকেই সবকিছু করতে হবে। মন যা চায় সেটাতেই বেশি করে মনোযোগ দেওয়া উচিত।

যার গান গাওয়া পছন্দ তাকে আপনি জোর করে ক্রিকেটার বানাতে চাইলে তো আর হবে না। আবার যে ক্রিকেটার হতে চাইছে তাকে ছায়ানটে ভর্তি করে লাভ নেই। কিছুই হবে না! বাবা-মাকে এই ব্যাপারগুলো ভাল করে বুঝতে হবে। একটা সময়ের পর ওদের ইচ্ছের গুরুত্ব দেওয়া চাই। তাহলেই কেবল জীবনটা অর্থবহ হয়ে উঠবে। তখন কাজটাকে ঠিক কাজ মনে হবে না। দেখুন- আমার বাবা ছিলেন ফুটবলার। বেশ নাম-ডাকও ছিল উনার। জাতয়ি পর্যায়ে সাফল্য আছে উনার। আমি তো বাবার পথ অনুসরন করে ফুটবলারই হতে পারতাম। কিন্তু আমার মন ছিল ক্রিকেটে। আর সত্যি বলতে কী আমার বাবাও সেই ইচ্ছেই বাধ সাধেন নি। তিনি আমাকে ক্রিকেটার হওয়ার পথ তৈরি করে দিয়েছেন। আমার মনের কথা শুনেছেন।

শুধু সিনেমাই নয়, গানের প্রতিও একটা মোহ আছে আমার। লাউড মিউজিক শুনতে ভালবাসি আমি। অনুশীলনের সময় উচ্ছস্বরের সাউন্ড নির্ভর গানই বেশি শুনি। ঠিক বলে বোঝাতে পারবো না, তবে এই গানগুলো আমাকে অনুশীলনে অনুপ্রেরনা জোগায়। এছাড়া আমার পছন্দের তালিকায় আছে মাইলস আর জেমস। মাইলসের গানগুলো প্রায়ই গুনগুনিয়ে গেয়ে উঠি- জ্বালা জ্বালা এই অন্তরে.. কিংবা ধিকি ধিকি আগুন জ্বলে..। সেই শৈশব থেকেই আমি হামিন-শাফিনের ভক্ত। আমি নিশ্চিত আমাদের প্রজন্মের প্রায় সবাই মাইলসের গান গেয়েই বড় হয়েছে।  আর জেমসের গানও বেশ পছন্দ আমার। ওর গান মন ছুঁয়ে যায়। বিশেষ করে মা-বাবা দুটো গানই আমার অসম্ভব প্রিয়।’ মনে হয় গান দুটো যেন আমার জন্যই লেখা। প্রিয়জন হারানোর কষ্ঠ ফিরে আসে এই গানে। একইসঙ্গে মনটাও যেন হালকা হয়ে উঠে। জেমসের অন্যগানও বেশ ভাল লাগে আমার। ওর গানে দরগ আছে!

দেশের বাইরে মান্না দে’র গান খুব টানে তাকে। কী দরদি কন্ঠ, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই..। এই গানে আমি আমার হারিয়ে যাওয়া সেই প্রিয় সময়কে ফিরে পাই। বন্ধুদেও সঙ্গে রাজশাহঅর সেই আড্ডা এখনো মিস করি। এটা শুধু নিছক একটা গান নয়, জীবনের গল্পও। ভাল লাগে আরেক কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের গানও। সময় পেলেই তাদেও গানে বুঁদ হয়ে থাকি।

আসলে শুধু ক্রিকেট খেলাই নয়, অভিনয়েও নাম লেখাতে হয়েছে আমাকে। সেটা অবশ্য অনুরোধের ঢেকি গেলার মতো ব্যাপার। কোন ইচ্ছেই ছিল না। তারপরও কিভাবে যেন দুটো টেলিভিশন নাটকে অভিনয় করে ফেললাম। সে এক দারুণ অভিজ্ঞতা। টিভি চ্যানেল বাংলাভিশনের প্রোগ্রাম হেড শামীম সাহেদ ভাইয়ের অনুরোধেই কাজটা করতে হয়েছে আমাকে। উনি চেয়েছিলেন নতুন কাউকে দিয়ে ভ্যালেন্টাইন ডে’র নাটকটি করাতে। আমাকে প্রস্তাবটা দিলেন। ভালবাসা দিবসের বিশেষ নাটকের কাহিনীটাও শোনালেন। কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারওপর আমার বিপরীতে ছিলেন অপি করিম। লাক্সসুন্দরী। দারুন মেধাবী একজন মানুষ। তার মতো অভিনেত্রীর বিপরীতে অভিনয় করতে গিয়ে ভয়ই পেয়েছিলাম। রীতিমতো কাপছিলাম। মজার ব্যাপার হল- সেই নাটকে আমাকে চোরের ভুমিকায় দেখা গেছে। তবে সেটা ছিচকে চোর নয়, আমি আসলে মন চুরি করেছিলাম অপির! নিজে যেভাবে কথা বলি সেভাবেই অভিনয়ের চেস্টা করে গেছি। কোনরকম ভনিতা করিনি।

এর ঠিক দুই বছর পর সিনেমার নায়িকা নিপুনের সঙ্গে অভিনয় করলাম এক নাটকে। তখন অবশ্য তেমন ভয় পাইনি। তিনি নিজেও বেশ সহযোগিতা করেছেন আমাকে। তাইতো ব্যাপারটা উপভোগ করেছি। এরপর আরো কিছু প্রস্তাব পেয়েছি। কিন্তু ভাই আমাকে দিয়ে এসব হবে না। আড্ডায় হয়তো আমি বেশ সপ্রতিভ। কিন্তু অভিনয় আমাকে দিয়ে হবে না। তবে হ্যা, ক্রিকেট বিষয়ক টক শো করতে ভাল লাগে। গত বিশ্বকাপ ক্রিকেটে করেছি। প্রায় সবগুলো স্যাটালাইট চ্যানেল থেকে ডাক এসেছে। সাড়া দিয়েছে। ক্রিকেটই তো আমার একান্ত ভুবন। তাইতো এ প্রসঙ্গে বলতে বেশ ভালো লাগে।

দেখুন গান, অভিনয়, সিনেমা দেখা সবই আমার শখের অংশ। ওসব কিছু আসলে শখ অথবা মোহ। আমার আসল পরিচয় ক্রিকেটার। খেলা ছেড়েছি বেশ কিছুদিন হলো। কিন্তু সেই পরিচয় নিয়েই বাকী জীবনটা কাটাতে চাই। আমি চাই সবাই আমাকে ক্রিকেটার হিসেবেই জানুক।

একইসঙ্গে আরো একটা বিষয় চাই-তা হলো জীবনটাকে প্রানভরে উপভোগ করে করতে। বন্ধু আর ভক্তদের একটা কথাই বলবো কাউকে কষ্ট না দিয়ে সময়টাকে প্রানভরে উপভোগ করুন। মন কী চাইছে সেটা শুনুন। জীবন একটাই। প্রদীপ নিভে গেলে আর জ্বলে উঠবে না! আর সমাজ-দেশের জন্য যতোটুকু পারেন, করে যান। দেখবেন অন্যরকম এক শান্তি পাওয়া যায়।

 

Previous Post

ক্রিকেটের সঙ্গে বলিউডের প্রেমের গল্প

Next Post

বাংলাদেশের জন্য সুখবর

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

17
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
শেরেবাংলা মুখর মাশরাফি-মুশফিকদের পদচারনায়

বাংলাদেশের জন্য সুখবর

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
17

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD