ইংল্যান্ডে রীতিমতো পিকনিক মুডে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই আছেন তাদের স্ত্রী-সন্তানরা। সময়টাও বেশ কেটে যাচ্ছে তাদের। বাচ্চারা পুরো পরিবেশটাকেই করে তুলেছে আনন্দমুখর।
অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী-কন্যা আয়ারল্যান্ড থেকেই আছেন তার সঙ্গে। ফেসবুক, ইনস্ট্রাগ্রামে পারিবারিক কিছু ছবিও ভাগাভাগি করেছেন তারা। মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী সম্পর্কে আপন বোন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আগেই তারা গেছেন ইংল্যান্ডে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী-ছেলেমেয়ে গেছেন টুর্নামেন্ট শুরু হওয়ার পরই। সদ্য ডাক্তারি পাস করেছেন ইমরুল কায়েসের স্ত্রী। এই ব্যাটসম্যানের জীবনসঙ্গিনীও এখন তাঁর সঙ্গে। ইংল্যান্ডে সস্ত্রীক গেছেন উইকেটকিপার নুরুল হাসানও। অবশ্য তিনি আছেন ব্যাকআপ দলে।
সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দল সত্যিকার অর্থেই হাসি-খুশী এক পরিবার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেই বুঝি এমন পিকনিক আমেজটা পরিপূর্ণ হয়। ৯ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের সঙ্গে লড়াই।



