Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুযোগ কাজে লাগাতে চান সাকিব

June 6, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
BD trio to feature in PSL
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লন্ডন পর্ব শেষ হল বাংলাদেশ ক্রিকেট দলের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন কার্ডিফ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই লড়াইয়ে জিতে নতুন ইতিহাস গড়তে চায় টাইগাররা।

তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং নিয়ে চলছে আলোচনা। যা খুব একটা ভাল হয়নি। তারপরও বৃষ্টির বদন্যতায় মিলল এক পয়েন্ট। এরই পথ ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে জায়গা পাওয়ার ব্যাপারটি চলে এসেছে সামনে। কুড়িয়ে পাওয়া এ সুযোগটা কাজে লাগাতে চাইছেন সাকিব আল হাসান।

অজিদের বিপক্ষে ম্যাচশেষে সাকিব বলেন, ‘আমাদের কাজ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা জেতা। একটু ভাগ্য তো আছেই আমাদের সঙ্গে। অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য। আমাদের সৌভাগ্য যে, এমন ম্যাচের পরেও আমাদের সুযোগ থেকে গেল। এটাতে আসলে কারও হাত নেই। আশা করি এমন সৌভাগ্য কাজে লাগাতে পারব আমরা।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ মে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সাকিব বললেন, ‘আমরা কখনোই এমন দল ছিলাম না যে দু-একজন খেলোয়াড়ের ওপর ভর করে আমরা ম্যাচ জিতব। নিউজিল্যান্ডের সঙ্গে জিততে হলে ৪–৫ জনকে অবদান রাখতে হবে। আমাদের চেষ্টা থাকবে ভালো করে দেখানোর।’

আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সোমবার অজিদের বিপক্ষে ২৯ রানে আউট হয়ে হতাশ সাকিব বলেন, ‘সাধারণত আম্পায়াররা এমন আউট দেয় না। এখন আম্পায়ার যদি আমারটা আউট মনে করে, তাহলে কিছু বলার নেই। আমি আগে এমন আউট দিতে দেখিনি। ব্যাটসম্যান এগিয়ে এসেছে, আম্পায়ার এলবিডব্লিউ দিয়েছে, আমি তো অন্তত দেখিনি।’

Previous Post

দুই ম্যাচে ২২৩, তামিম বন্দনা চলছেই

Next Post

ব্যাটিংয়ে লিটন, বোলিংয়ে সানি

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
হঠাৎ চলে গেলেন আরাফাত সানির বাবা

ব্যাটিংয়ে লিটন, বোলিংয়ে সানি

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD