Wednesday, July 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেই ‘আউট’ নিয়ে মাশরাফির প্রশ্ন

June 2, 2017
in নিউজ, বিতর্ক, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফির এশিয়া কাপ শেষ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা মনের মতো হয়নি বাংলাদেশের। ব্যাটসম্যানরা স্বপ্ন দেখালেও তাতে জল ঢেলে দিয়েছেন বোলাররা। প্রথমে ব্যাট করে ৩০৫ রান তুলেছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহীমরা। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হার!

সেই হারের পর প্রশ্নবিদ্ধ হচ্ছে আম্পায়ারিং। তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেয়ার পরও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের বেঁচে যান। মাশরাফি এই প্রসঙ্গটাই তুলে আনছেন।তার বিশ্বাস এই আউটটা আম্পায়াররা দিলে দিনশেষে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত!

ইংল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারের ঘটনা। বল হাতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মরগান ছিলেন ২২ রানে। ওভারের চতুর্থ ডেলিভারিতে লং অনে পাঠান মরগান। দৌড়ে এসে দুর্দান্ত ডাইভ দিয়ে উড়ে যাওয়া বল হাতে নেন তামিম।

অনফিল্ড আম্পায়ার এস রাভি ও রড টাকার আউট দিলেন না। থার্ড আম্পায়ারের দ্বারস্থ হলেন।
সফট সিগনালে নট আউট দেখান তারা। তারপর থার্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড রিপ্লে দেখে সেটা আউট ছিল কিনা তা ঠিকমত বুঝতে পারেন নি। অনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্ত বাদ করার সুযোগ নেই থার্ড আম্পায়ারের।

অথচ তামিম নিজে খুব আত্মবিশ্বাসের সঙ্গে আম্পায়ারদের জানিয়েছিলেন যে তিনি পরিষ্কারভাবে ক্যাচটি নিয়েছেন। ম্যাচ শেষে বৃহস্পতিবার তাইতো মাশরাফি বললেন, ‘তামিম নিশ্চিত ছিল ওটা একটা ক্যাচ। কিন্তু আম্পায়াররা হয়ত আরও ভালোভাবে জিনিসটা দেখতে পেয়েছেন। তারপরও দিনশেষে ফিল্ডারের নিজস্ব অনুভূতিটাও অনেক জরুরি। ও এখনো বিশ্বাস করে ওটা ক্যাচ ছিল। ভালো হতো যদি থার্ড আম্পায়ার আরও কাছ থেকে রিপ্লেটা দেখতেন। আমি জানি না কেন এত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানিয়ে দেয়া হলো। সম্ভবত ভালো মত রিপ্লেটা দেখলে ভালো হতো।’

শেষ পর্যন্ত সেই মরগান ৬১ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলকে জেতান!

Previous Post

আশা জাগিয়েও হারল বাংলাদেশ

Next Post

বদলে যাওয়া তামিমের গল্প

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

10
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

2
Next Post
সফল অস্ত্রোপচার, শঙ্কা কাটল তামিমের

বদলে যাওয়া তামিমের গল্প

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
10

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
2

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
8

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD