Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আক্ষেপে পুঁড়ছে বাংলাদেশ

May 28, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আক্ষেপে পুঁড়ছে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ম্যাচের মাঝ পথেই জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেটাই তো স্বাভাবিক। পাকিস্তানকে যে ৩৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল টাইগাররা। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস গড়েও জয় দেখা হল না। বোলারদের ব্যর্থতাতে ২ উইকেটে হার! আইসিসি চ্যাম্পয়ন্স ট্রফির প্রস্ততি পর্বে এমন হার-হতাশা তো ছুঁয়ে যাবেই। 

ম্যাচ শেষে ইমরুল কায়েস সংবাদ সম্মেলনে আক্ষেপে পুঁড়ে মরলেন। বললেন, ‘ম্যাচ হারলে খারাপ লাগেই। সবাই হতাশ। জিতলে হাসি থাকত সবার মুখে। এতো বড় স্কোর গড়েও পারি নি। তাই হাসিটাও নেই।’

জয়ের এতো কাছে গিয়েও হার। টাইগার ক্রিকেটার ইমরুল বললেন, ‘সত্যি বলতে কী এখান থেকে ম্যাচ হারা দু:খজনক। ম্যাচটা আমাদের হাতেই ছিল। একটা সময় আমাদের মনে হয়েছে, ম্যাচ এমনিতেই জিতে যাব। সহজ ক্রিকেটীয় হিসেবে সেটিই হওয়ার কথা ছিল। কিন্তু হলো না। আমরা কাজে লাগাতে পারিনি। ওরা আমাদের কাছ থেকে নিজেদের জয় অর্জন করে নিল।’

শনিবারের ম্যাচে ফিল্ডিং নিয়েও আক্ষেপ আছে ইমরুলের। আসলে ক্যাচ ছাড়লে তো আর ম্যাচ জেতা যায় না। দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বলছিলেন, ‘আসলে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যেটা আমাদের ভালো হয়নি। কেউ তো মাঠে গা ছাড়া থাকে না। সবাই চেষ্টা করে। তার পরও ভুল হয়ে যায়। আজও সেরকম দু-একটি ভুল হয়েছে। ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। আরও ফিল্ডিং সেশন দরকার আমাদের।’

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৪১/৯ (তামিম ১০২, সৌম্য ১৯, ইমরুল ৬১, মুশফিক ৪৬, সাকিব ২৩, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬, মিরাজ ১৩*, মাশরাফি ১, সানজামুল ০*; জুনাইদ ৪/৭৩, হাসান ২/৫৮ ফাহিম ০/৩৫, ওয়াহাব ০/৬৮, হাফিজ ০/১১, শাদাব ২/৫৫, ইমাদ ০/৩৮)।

পাকিস্তান: ৪৯.৩ ওভারে ৩৪২/৮ (আজহার ৪, শেহজাদ ৪৪, বাবর ১, হাফিজ ৪৯, মালিক ৭২, সরফরাজ ৫, ইমাদ ৪৫, শাদাব ৭, ফাহিম ৬৪*, হাসান ২৭*; মাশরাফি ১/৬৮, তাসকিন ১/৮০, শফিউল ১/৪৬, সৌম্য ০/২৫, সাকিব ১/৪১, সানজামুল ০/১৭, মোসাদ্দেক ১/২৯, মিরাজ ২/৩০)।

ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী

Previous Post

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি-

Next Post

সব ভুলে সামনে চোখ মাশরাফিদের

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
Mashrafe eyes comeback in October

সব ভুলে সামনে চোখ মাশরাফিদের

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD