আগের দিনই হতাশ করেছিলেন তিনি। কিন্তু রোববার ঠিকই শ্যুটিং রেঞ্জে ঝড় তুললেন। আজারবাইজানের বাকুতে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে স্বর্ণ পদক এনে দিলেন আবদুল্লাহ হেল বাকি। সঙ্গে অবশ্য ছিলেন আরেক শুট্যার সৈয়দা আতকিয়া হাসান দিশা।
১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে প্রথম স্বর্ণ পেল বাংলাদেশ।শনিবার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেন রাব্বি হাসান।
১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টটি শুটিংয়ে এবারই প্রথমবারের মতো যুক্ত হয়েছে। যেখানে বাজিমাত বাকি-দিশার।ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে হারিয়ে সোনার পদক জিতেন তারা।



