তার গোটা ক্যারিয়ারটাই এক বিস্ময়! ঠিক একই ছন্দে কী করে একটা মানুষ খেলে যেতে পারেন টানা ২০ বছর! বিতর্ককে কী করে একপাশে সরিয়ে রেখে লড়ে যেতে পারেন স্রােতের বিপরীতে, সব গল্পই উঠে আসবে তাঁর বায়োপিক ‘শচীন- এ বিলিয়ন ড্রিমস’ মুভিতে। এইতো দুদিন আগেই মুক্তি পেল সিনেমাটির ট্রেলর।
ট্রেলরের শুরতেই শচীনকে বলতে শোনা গেল ‘আমার যখন দশ বছর বয়স ছিল, তখন ১৯৮৩ সালের বিশ্বকাপ জিতেছিল ভারত। তখন থেকেই সফর শুরু হয়েছিল। একদিন আমিও বিশ্বকাপ নিজের হাতে ধরার স্বপ্ন দেখতাম।’
ট্রেলারের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটার বললেন, ‘দেখুন কখনো ভাবিনি এভাবে আমার সিনেমা তৈরি হবে। ৭০ মিলিমিটারের পর্দায় নিজেকে দেখা যাবে। শেষ তিন বছরে শুটিং হয়েছে। অনেক ভাল সময় কাটিয়েছি। আমার জীবনে ক্রিকেট ছাড়াও অনেক কিছু রয়েছে। সিনেমায় সেই সব মুহূর্তগুলিও তুলে ধরা হয়েছে। আসলে আমি খুব লাজুক মানুষ। অনেক কিছুই নিজের মুখে বলে উঠতে পারি না। আবার অনেকেই আমার সম্পর্কে নানা কথা জানতে চান। এই সিনেমাটায় সেই সব প্রশ্নের উত্তর মিলবে।’
এই সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন এ আর রেহমান।
আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেঞ্চুরি অফ সেঞ্চুরি’ করেছেন শচীন। তার ছবিটি পরিচালনা করেছেন জেমস এরস্কিন৷ সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের ২৬ তারিখে। যেখানে ধরা দেবেন নতুন এক শচীন।



