Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কাপালি, সাইফ, তাইবুরের ডাবলসেঞ্চুরি

January 4, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, রেকর্ড, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জিতল গাজী গ্রুপ-ব্রাদার্স
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএলে) ব্যাটসম্যানদের রান উৎসবের একদিন কাটল বুধবার। শুধু সেঞ্চুরিই নয়, রীতিমতো তিনটি ডাবল সেঞ্চুরি হল। ষষ্ঠ রাউন্ডে ঢাকা বিভাগের হয়ে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেন যুব দলের অধিনায়ক সাইফ হাসান। তার সতীর্থ তাইবুর রহমানও পেয়ে গেছেন ডাবল সেঞ্চুরি। তবে চমক হয়ে এসেছে অলক কাপালির শতরান। সিলেটের হয়ে তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচে কাপলি ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরি তুলে নেন। সিলেটের অধিনায়ক শতরান করতে খেলেন ২০৪ বল। পরের শতক তুলতে খেলেন মাত্র ৬২ বল! ২৬৬ বলে দ্বি-শতক। যাতে ছিল ১২টি চার, ১০টি ছক্কা। এটি ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটারের।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে বরিশাল বিভাগ খেলছে ঢাকা বিভাগের সঙ্গে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আগের দিনই। বুধবার থামলেন ২০৪ রানে। ৪১০ বলের ইনিংসটি খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

ঢাকার তাইবুর রহমান ৭০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। শেষ পর্যন্ত ২৪২ রানে থামেন তিনি।

Previous Post

এ বছরই বাংলাদেশে আসছে অজি ক্রিকেট দল

Next Post

নতুন প্রত্যয়ে নতুন শহরে মাশরাফির দল

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
নতুন প্রত্যয়ে নতুন শহরে মাশরাফির দল

নতুন প্রত্যয়ে নতুন শহরে মাশরাফির দল

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD