Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নেপিয়ারে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

January 3, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ব্যাটসম্যানদের ‘আত্মহত্যায়’ হারল  বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সেই ১৯৫২ সালে যাত্রা হয়েছে নেপিয়ারের ক্রিকেট ভেন্যু ম্যাকলিন পার্কের। পরিসংখ্যান জানাচ্ছে এই মাঠে টেস্ট ম্যাচ হয়েছে ১০টি। ওয়ানডে খেলা হয়েছে ৪২টি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মাঠে আন্তর্জাতিক টি-টুয়েন্টি পথচলা হচ্ছে মঙ্গলবার। যেখানে দুপুর ১২টায় স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ।

টাইগাররা টি-টুয়েন্টির এই ভেন্যুতে সোমবারই প্রথম নামল। যদিও বৃষ্টির জন্য সেভাবে অনুশীলন করা যায়নি। নেপিয়ারের আকাশ মুখ ঘোমড়া করেছিল সকাল থেকে। তারপর অবিরাম কান্না। সবশেষে হালকা অনুশীলন অবশ্য করেছেন মাশরাফি-তামিম ইকবালরা।

সাকিব আল হাসান জানিয়ে দিলেন, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা এখানে সামলে উঠতে চান তারা। বলছিলেন, ‘আগের ভুলগুলো এবার সামলে উঠতে চাই আমরা। ঘুরে দাড়ানোর এটাই সময়।’ দলের সহ-অধিনায়ক মনে করেন ‘মুস্তাফিজুর রহমান একাই দলকে জেতানোর সামর্থ্য রাখে।’

নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানেই হবে সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচ। ম্যাচ দুটো ৬ ও ৮ জানুয়ারি। দুটো ম্যাচই বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে।

সফরে ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়ে চাপে আছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে ভাল খেলে সেই দুঃখ ভুলতে চায় টাইগাররা। এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখনো একটি ম্যাচেও জয় আসেনি। এবার সেই সোনার হরিন পেতে চায় টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-  তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তাজা, রুবেল হোসেন/তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- কেন উইলিয়ামসন, নেইল ব্রুম, কোরি অ্যান্ডারসন, কলিন মুনরো, টম ব্রুস, লুক রঞ্চি, জিমি নিশাম, মিশেল স্যান্টনার, ইশ সোধি, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।

Previous Post

নাসির যে কারণে পিছিয়ে

Next Post

নতুন বছরেও জয় অধরা মাশরাফিদের

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

11
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
নতুন বছরেও জয় অধরা মাশরাফিদের

নতুন বছরেও জয় অধরা মাশরাফিদের

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD