Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল ট্রফি সাকিবের ঢাকার

December 9, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল ট্রফি সাকিবের ঢাকার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ পর্যন্ত নতুনের আবাহন দেখা গেলে না বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) চতুর্থ আসরে। প্রথমবারের মতো ফাইনালে উঠলেও বাজিমাত করা হল না রাজশাহী কিংসের। জয় হল অভিজ্ঞতা আর তারকাদের। রাজশাহী কিংসকে ৫৬ রানে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি জিতল সাকিব আল হাসানের ঢাকা। ট্রফির সঙ্গে ঢাকা পেল পেল ২ কোটি টাকা প্রাইজমানি।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ছুটির দিনে টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তুলে ঢাকা ডায়নামাইটস। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে ১০৩ রানে থামে ফাইনালে প্রথমবার উঠে আসা রাজশাহী কিংস।

অথচ এবারের বিপিএলে গ্রুপ পর্বে এই ঢাকা ডায়নামাইটসকে দু’বার হারিয়েছিল ড্যারেন স্যামির রাজশাহী।

বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা। তখন অবশ্য দলের নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরে মালিকানা বদলেছে দলটির। গতবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মজার ব্যাপার হল তিনবারই অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেই হিসেবে বিপিএলে এবার পেল নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক। যিনি আরেক মহাতারকা সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৯/৯ (মেহেদী মারুফ ৮, লুইস ৪৫, নাসির ৫, মোসাদ্দেক ৫, সাঙ্গাকারা ৩৬, ব্রাভো ১৩, রাসেল ৮, সাকিব ১২, আলাউদ্দিন ১, সানজামুল ১২*; উইলিয়ামস ১/৩৬, ফরহাদ ৩/২৮, মেহেদী মিরাজ ১/২২, আফিফ ১/২৩, স্যামি ১/২২, নাজমুল ০/১৩, প্যাটেল ১/৮।

রাজশাহী কিংস: ১৭.৪ ওভারে ১০৩/৯ (নুরুল ৫, মুমিনুল ২৭, সাব্বির ২৬, প্যাটেল ১৭, ফ্র্যাঙ্কলিন ৫, স্যামি ৬, আফিফ ৪*, মেহেদী মিরাজ ১, ফরহাদ ২, উইলিয়ামস (রিটায়ার্ড হার্ট) ৪, নাজমুল ১; জাইদ ২/১২, রাসেল ১/২১, সাকিব ২/৩০, ব্রাভো ১/২০, সানজামুল ২/১৭)।

ফল: ঢাকা ৫৬ রানে জয়ী।
ফাইনালসেরা: কুমার সাঙ্গাকারা
টুর্নামেন্টসেরা: মাহমুদুল্লাহ রিয়াদ

Previous Post

আশাবাদী কথা শোনালেন মাশরাফি

Next Post

তামিমের ব্যাটে ম্যাজিক

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
তামিমের আঙ্গুলে চোট

তামিমের ব্যাটে ম্যাজিক

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD