Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরের মাঠে কমান্ডো অভিযানের মহড়া

October 6, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরের মাঠে কমান্ডো অভিযানের মহড়া
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিরাপত্তা এখন শুধু বাংলাদেশেরই ইস্যু নয়। গোটা বিশ্বই নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগছে। মার্কিন মুল্লুক থেকে ভারত সব জায়গাতেই এই অনিশ্চয়তা! সেই হিসেব বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এ কারণে অনেক ঘটনার পর ঢাকা আসতে রাজি হয় ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে মঈন আলিদের ভিভিআইপি মতো নিরাপত্তা দেয়া হচ্ছে। হোটেল-রাস্তা আর মাঠ সব জায়গাতেই থাকছে নিছিদ্র নিরাপত্তা। তারই এক ঝলক বৃহস্পতিবার দেখা গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা অনাকাংখিত পরিস্থিতি ঘটলে কিভাবে সামাল দেয়া হবে তারই মহড়ায় অংশ নিলেন। জরুরি কোনো পরিস্থিতিতে আধা ঘণ্টার মধ্যে স্টেডিয়াম চত্বরে উপস্থিত হতে প্রস্তুত থাকবেন এই কমান্ডো সদস্যরা।

বলা দরকার, শুক্রবার মিরপুর শেরে বাংলার হোম অব ক্রিকেটে হবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হঠাৎই বিকট আওয়াজ হোম অব ক্রিকেটের স্পর্শকাতর সীমানার মধ্যে। তার কিছুক্ষণের মধ্যে দেখা গেলো খেলোয়াড়রা জিম্মি হয়ে পড়েছেন! তখনই জরুরি ডাকে সাড়া দিতে এগিয়ে আসেন সেনাবাহিনীর কমান্ডো সদস্যরা। এরপর জিম্মি খেলোয়াড়দের উদ্ধারের পালা। কিছুক্ষণ গোলাগুলির শব্দ! জিম্মিকারীদের ওপর পাল্টা আক্রমণ চালান কমান্ডোরা। এক মুহূর্তেই সব তাদের নিয়ন্ত্রণে চলে আসে। জিম্মিদশা থেকে মুক্ত হন ক্রিকেটাররা! এরপর একাডেমি মাঠে থাকা হেলিকপ্টারে করে খেলোয়াড়দের দ্রুত সরিয়ে নেওয়ার দৃশ্য। সব মঞ্চস্থ হল এদিন।

মহড়া শেষে প্যারা-কমান্ডো ব্যাটেলিয়ন-১ এর অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসান মিডিয়াকে জানান, ‘দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে অবদান রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে যেকোনো দায়িত্ব অর্পণ করলে তা সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখি।  বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী সেই ধারাবাহিকতাই অবলম্বন করছে।’

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ৯ অক্টোবর। তৃতীয় ও শেষ ম্যাচটি ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।

Previous Post

অভিনন্দনে ভাসছেন মাশরাফি

Next Post

মুস্তাফিজকে মিস করছেন মাশরাফি

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
শুরু হল মাশরাফিদের নতুন মিশনের প্রস্তুতি

মুস্তাফিজকে মিস করছেন মাশরাফি

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD