এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তেমন স্মরনীয় হয়ে উঠছে সাকিব আল হাসানের। ব্যাটে-বলে এখনো কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঝড় তোলা হচ্ছে না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে সময়টা মন্দ কাটছে না। এইতো সেদিন রিয়েলিটি শো ‘বিগ বসে’র এক অনুষ্ঠানে দেখা টাইগার ক্রিকেটারকে। আবার সাকিবের জন্য সুখবর হল তার স্ত্রী উম্মে আহমেদ শিশির চলে গেছেন ভারতে। থাকছেন স্বামীর পাশে।
সেখানে শিশির নিজেও দারুণ সময় কাটাচ্ছেন। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার শপ থেকে কেনাকাটাও করে নিলেন তিনি। আবার দেখা করলেন কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজিদের সঙ্গেও। বলিউড অভিনেত্রী জুহি চাওলার বাড়িতেই দেখা হয় শিশির পেয়ে গেলন শাহরুখ খানকে।
কিং খানের সঙ্গে ছবি তুলতে ভুল করলেন না শিশির। পরে সেই ছবি ফেসবুকে নিজের টাইমলাইনে তুলে দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘জুহি চাওলার বাড়িতে গেট-টুগেদারে।’
আরো কিছুদিন সাকিবের পাশে থাকার কথা রয়েছে শিশিরের। একইভাবে মাঠে গিয়ে কেকেআরের ম্যাচ দেখার কথা ভাবছেন তিনি।



