Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাম্বার ওয়ানই আছেন সাকিব

February 1, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, র‌্যাংকিং, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
শাস্তির মেয়াদ শেষ সাকিবের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

র‌্যাঙ্কিংয়ের দুনিয়ায় রাজত্ব চলছেই সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সোমবার ঘোষিত ওয়ানডের র‌্যাঙ্কিংয়ে দাপট এই তারকার। ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় তিনিই আছেন শীর্ষে। আবার বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনি আছেন দ্বিতীয় স্থানে।

একইসঙ্গে টি-টুয়েন্টিতেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন সাকিব। যদিও টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের রবিচন্দ্রন অশ্বিনের চেয়ে এক ধাপ পেছনে এই টাইগার তারকা।

সোমবার ঘোষিত সর্বশেষ হিসেবে দেখা গেল ওয়ানডেতে সর্বোচ্চ ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন সাকিব। দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ হাফিজ। তার অর্জন ৩৬৩ পয়েন্ট। শীর্ষ পাঁচে থাকা অপর তিনজন হলেন যথাক্রমে- তিলকারত্নে দিলশান (৩৪৯), গ্লেন ম্যাক্সওয়েল (৩৩৬) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৩৫)।

এদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬৯৯।

ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। ২০তম স্থানে বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সৌম্য সরকার ২১, তামিম ইকবাল ২৬ ও সাকিব আল হাসান রয়েছেন ৩১ নম্বরে।

আবার বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি তারকাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা রয়েছেন ১৩তম স্থানে। আরাফাত সানি ৪২, রুবেল হোসেন ৪৩ ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৪৪তম স্থানে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুমিনুল হক। তিনি আছেন ২৩তম স্থানে। তামিম ২৫ ও সাকিব রয়েছেন ২৬ নম্বরে।

Previous Post

মুস্তাফিজকে ছাড়াই যাচ্ছেন দুবাইয়ে তারা

Next Post

ক্যারিবিয়ান লিগেও মুস্তাফিজ

Related Posts

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

8
‘অবশ্যই আমরা নির্বাচন করব’
বিশেষ প্রতিবেদন

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

6
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

7
Next Post
BD trio to feature in PSL

ক্যারিবিয়ান লিগেও মুস্তাফিজ

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

by cricbdadmin
0
8

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD