শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আফগানিস্তান চ্যাম্পিয়ন ক্লাব বাজানের বিপক্ষে তারা জিতে ৩-১ গোলে।
জয়ী দলের পক্ষে এলিটা কিংসলে দুটি, ইকো স্টিভ থমাস একটি গোল করেন। বাজানের হয়ে গোলটি করেন মোহাম্মদ হাশেমী।
২৪তম মিনিটে প্রতিক্ষের গোলমুখ খুলে দেন ক্যামেরুনের ফরোয়ার্ড ইকো স্টিভ থমাস। এরপর পুরোটা সময়ই দাপট ছিল জাহিদ হোসেন এমিলিদের।



