আইসিআরসি আন্তর্জাতিক টি-টুয়েন্টি টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। তারা ৮ উইকেট হারিয়ে তারা তুলে ১১৭ রান। জবাবে ৭ উইকেটে ১০৩ রান তুলে ইংল্যান্ড।
ধ্রুপম পত্রনবীশ তীর্থর অলরাউন্ড নৈপুণ্যে এই ম্যাচ জিতে টাইগাররা। ১২ রানে তিন উইকেট নেন তিনি।
ব্যাট হাতে সফল অপূর্ব কুমার পাল (২২), আলমের (১৯)। তীর্থ করেন ১৭ ও মনিরুজ্জামান ১৪।



