Saturday, March 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৬ মাস মাঠের বাইরে নাসির

April 16, 2018
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নাসির জেতালেন ভিক্টোরিয়াকে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃসংবাদটা শুনতেই হল নাসির হোসেনের। হাঁটুর লিগামেন্টই ছিঁড়ে গেছে এই অলরাউন্ডারের। সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার অস্ত্রোপচারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে। এসিসির সভা শেষে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন দেশে এনিয়ে সিদ্ধান্ত হবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, অস্ত্রোপচারের কারণে তাকে কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে। দেবাশীষ চৌধুরী বলেন, ‘নাসিরের ডান হাঁটুর লিগামেন্টের ইনজুরির আশঙ্কা করা হয়েছিল, এমআরআই রিপোর্ট পাওয়ার পর সেটাই নিশ্চিত হতে পেরেছি। এসিএল লিগামেন্টটা পুরোটাই ছিঁড়ে গেছে। যেহেতু লিগামেন্ট পুরোটাই ক্ষতিগ্রস্ত তাই আমাদের অস্ত্রোপচারেই যেতে হচ্ছে। দুই এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেব অস্ত্রোপচার কোথায় হবে। আর অস্ত্রোপচার যদি তাড়াতাড়ি করা হয় তাহলে মাস ছয়েকের মতো সময় লাগবে ওর খেলায় ফিরতে।’

নাসিরের অস্ত্রোপচার নিয়ে দেবাশীষ চৌধরী আরো বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। আমাদের সিইও দেশের বাইরে আছেন। উনি আসলে আমরা সিদ্ধান্ত নিব কোথায় করা হবে। তবে আমাদের দেশেও এসিএল লিগামেন্ট কন্সট্রাকশনের খুব ভালো চিকিৎসা হচ্ছে। আমরা সাধারণত অস্ট্রেলিয়া কিংবা থাইল্যান্ড পছন্দ করি।’

এখন বিশ্রামে রয়েছেন নাসির। এ অবস্থায় অস্ত্রোপচারের বিকল্প নেই। ইনজুরি নিয়ে ক্রিকেটারদের দায়িত্ববোধের প্রশ্নে দেবাশীষ চৌধুরী জানান, ‌’গা গরমের যে ফুটবল খেলা হয়, সেখানে নিয়মকানুন তেমনভাবে মানা হয় না। এজন্য ইনজুরি বেশি হয়। ক্রিকেটারদের দেখা যায়, ফুটবল খেলাটাকে গা গরম হিসেবে না নিয়ে আরেকটা খেলা হিসেবে নেয়। এই মানসিকতা খারাপ। মনে রাখতে হবে, এই ফুটবল খেলাটা গা গরমের জন্য, গোল করার জন্য নয়।’
বলা দরকার গত রোববার সিরাজগঞ্জে বন্ধুর বিয়ের দাওয়াত খেতে গিয়ে ফুটবল খেলার সময় ডান হাঁটুতে চোট পান নাসির।

Previous Post

সাকিবের দারুণ শুরু

Next Post

ভারত নয়, আমিরাতে হবে এশিয়া কাপ

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
পাকিস্তানকে ১২ রানে হারাল শ্রীলঙ্কা

ভারত নয়, আমিরাতে হবে এশিয়া কাপ

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD