Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১৬১ রানে হারের লজ্জা ভারতের

July 3, 2013
in লিড স্টোরি
0 0
A A
১৬১ রানে হারের লজ্জা ভারতের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪ডট কম ডেস্ক
প্রথম ম্যাচটা জিততে জিততেও হেরে গিয়েছিল তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ উইকেটে হারের সেই দুঃখ মিলিয়ে যাওয়ার আগেই ফের হারের ফাঁদে ভারত। মঙ্গলবার কিংসটনে ত্রিদেশীয় ক্রিকেটে তাদের বিপক্ষে ১৬১ রানের বিশাল ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।
রানের হিসেবে ভারতীয় ক্রিকেট দলের এটি সবচেয়ে বাজে হার। ২০০২ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ১৩৫ রানে হারের লজ্জায় ডুবেছিল তারা।

ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ভারত। কিন্তু মহেন্দ্র সিং ধোনির বদলে নেতৃত্ব থাকা বিরাট কোহলিকে স্বস্তি এনে দিতে পারেন নি তার বোলাররা। উপুল থারাঙ্কা এবং মাহেলা জয়াবর্ধানে অকার্যকর করে দেন ভারতের বোলিং আক্রমন। দুজনই তুলে নেন সেঞ্চুরি। এরমধ্যে থারাঙ্গা খেলেন তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে সেঞ্চুরিতে ১৭৪ রানে থাকেন অপরাজিত। যদিও ৯১ রানেই ফিরে যেতে পারতেন তিনি। কিন্তু তার তুলে দেওয়া সহজ ক্যাচ উমেশ যাদবের হাত ফস্কে যায়।
জয়াবর্ধানে তুলে নেন ১৬তম ওয়ানডে শতরান (১০৭)। ২৫ রানের সময় তার ক্যাচ ফেলেন মুরালি বিজয়। জীবন ফিরে পেয়ে দুবছর পর শতরানের দেখা পেলেন জয়াবর্ধানে। তাতেই ৫০ ওভারে শ্রীলঙ্কা গড়ে রানের পাহাড়, ৩৪৮ রান।

ওই রানের সামনে পড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যায় ভারত। সেনানায়েকে, হেরাথ ও মালিঙ্গার বোলিং তোপে পড়ে মাত্র ১৮৭ রানেই তারা অলআউট। যা একটু লড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলা রবিন্দু জাদেজা। ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
বোনাস পয়েন্ট নিয়েই ত্রিদেশীয় ক্রিকেটের এই ম্যাচ ম্যাচ জিতে লঙ্কানরা।
ম্যাচ সেরা উপুল থারাঙ্গা।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ১ উইকেটে ৩৪৮ (থারাঙ্গা ১৭৪*, জয়াবর্ধানে ১০৭, ম্যাথুজ ৪৪; অশ্বিন ১/৬৭)
ভারত: ৪৪.৫ ওভারে অলআউট ১৮৭ ( জাদেজা ৪৯*, রায়না ৩৩, বিজয় ৩০; মালিঙ্গা ২/৪০, হেরাথ ৩/৪৭, সেনানায়েকে ২/৪৬)
ফল: শ্রীলঙ্কা ১৬১ রানে জয়ী
ম্যাচসেরা: উপুল থারাঙ্গা

Previous Post

বিসিবির সভায় ক্রিকেট লিগের ভাগ্য

Next Post

মুক্তি মিলছে না কানেরিয়ার

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
মুক্তি মিলছে না কানেরিয়ার

মুক্তি মিলছে না কানেরিয়ার

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD