Thursday, March 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘লোকমান বলেনি যে একটি ক্যাসিনো আছে’

October 3, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘লোকমান বলেনি যে একটি ক্যাসিনো আছে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে ক্যাসিনো কাণ্ডে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কুলতে অনেকটা বাধ্য হলেন। কারণ তারি্ বন্ধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এই কাণ্ডে জড়িয়ে প্রেফতার হয়েছেন। মোহামেডান ক্লাবে ক্যাসিনো বসানোর ভাড়া হিসেবে লোকমান মাসে ২১ লাখ টাকা পেতেন। আর এই অর্থ লোকমান তার নিজের বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে পাচার করেছেন। অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে তার জমা আছে প্রায় ৪১ কোটি টাকা!

এই লোকমানকে বিসিবিতে এনেছিলেন নাজমুল হাসান পাপনই। ২০১২ সালের অক্টোবরে তারই হাত ধরে ক্রিকেট বোর্ডে এলেও লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে সম্পর্কটা ছাত্র জীবন থেকে। এ কারণে লোকমানের এই ঘটনায় বিস্মিত পাপন। তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায়নি। সে জীবনে কোনো দিন জুয়া খেলেনি—এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো উপায় নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি, সেটাই বললাম। এখন প্রমাণিত হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটা কী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশে আইন আছে। তারা আগে দেখুক, বুঝুক। যে দোষ করেছে তার শাস্তি হবে, এটি নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই।’

লোকমান হোসেন ভুইয়া ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য আর পূর্বাচলে প্রস্তাবিত ৮০০ কোটি টাকা বাজেট নির্ভর শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির সদস্য। লোকমানের অপরাধ প্রমাণ হলে বিসিবি কি পদক্ষেপ নেবে?

এমন প্রশ্নে শুক্রবার পাপন বললেন, ‘আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনই এটা নিয়ে বলা ঠিক হবে না। আমার কথা হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে। এখানে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। আমি বিসিবিতেও ছাড় দেব না। বিসিবিতেও কখনো আমি ছাড় দেইনি, এটি হতেই পারে না। এখানে আমাদের কোনো তদারকি নেই। ক্লাবে তাস খেলা হয়, এটি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। এই তাস খেলা আমি সারা জীবনই দেখে এসেছি। এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে এসেছে এই ব্যাপারে সত্যি বলছি কোনো ধারণা ছিল না আমার। আমাকে লোকমান কোনো দিন বলেনি যে ক্লাবে একটি ক্যাসিনো আছে। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। ও কিন্তু আমার বন্ধু। আমি নিজেও জানতাম না, আমাকে কখনো বলেইনি। এখন সব বের হয়ে আসবে।’

Previous Post

লোকমানের ক্যাসিনো কাণ্ডে বিব্রত নয় বিসিবি

Next Post

Friend Lokman’s casino link surprises Nazmul

Related Posts

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট
বিশেষ প্রতিবেদন

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

10
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

5
স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই
বিশেষ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

7
Next Post
Friend Lokman’s casino link surprises Nazmul

Friend Lokman’s casino link surprises Nazmul

Discussion about this post

সর্বশেষ..

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

by cricbdadmin
0
10

শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

by cricbdadmin
0
5

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ...

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

by cricbdadmin
0
7

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুক্রবার

by cricbdadmin
0
6

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

পিএসএলে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
5

আগামীকাল ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। যেখানে এবার উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD