Saturday, March 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন দাসই হারালেন মূল দলকে

July 17, 2013
in নিউজ, লিড স্টোরি
0 0
A A
লিটন দাসই হারালেন মূল দলকে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার প্রাকটিস ম্যাচে বিসিবি একাদশ নামের জাতীয় দলকে ঠিক হারিয়ে দিয়েছে অনূর্ধ্ব-২৩ দল। এ মাসের শেষদিকে সিঙ্গাপুরে এশীয় অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট খেলতে যাবে যে যুবারা তারাই এদিন ৩ উইকেটে হারিয়ে দিয়েছে মুশফিক, জহুরুল, এনামুল হক, রকিবুল, মাহমুদউল্লাহ, নাঈম, জিয়াউর, সোহাগ গাজী, রুবেল, সাজেদুল ও সাকলাইন সজীবের গড়া বিসিবি একাদশকে।
এ জয়ের রূপকার দু’জন-তরুণ ওপেনার লিটন দাস ও মারকুটে মিডল অর্ডার সাব্বির খান রুম্মন। এ দুই তরুণের বুক চিতানো ব্যাটিংয়ের কাছেই হেরেছে বড়রা। সবাইকে ছাপিয়ে দিন শেষে উজ্জ্বল ওপেনার লিটন দাস। দারুণ সেঞ্চুরি করেছেন এ তরুণ। গত যুব বিশ্বকাপ ক্রিকেটে এনামুল হকের সঙ্গে ওপেনার লিটন ১০৯ বলে ১১০ রানের দারুণ ইনিংস খেলেছেন। আর সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৫৬ রানের আরেকটি কার্যকর ইনিংস।
রুবেল-সাজেদুল ও জিয়ার ধারহীন পেস বোলিং। একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে খেলা সাকলাইন সজীব নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এতেই দুর্বল হয়ে পড়ে বিসিবি একাদশের বোলিং। সেটাই আসলে হারের কারণ। ওই সুযোগটা পুরো কাজে লাগান লিটন ও সাব্বির। তারাই জয়ের ভিত গড়ে দেন। উইকেটকিপার সোহান আর অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ফিনিশিং টাচ দিলে ২১ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে অনূর্ধ্ব-২৩ দল।
টার্গেট একদম ছোট ছিল না। অধিনায়ক মুশফিকের ৬০ রানের সাবলীল, রকিবুলের ৩৫ আর জিয়ার ৩২ রানের দুটি মাঝারি ইনিংসের যোগফল ২৪৮।

সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ : ২৪৮/১০, ৪৮.৩ ওভার (জহুরুল ১৮, এনামুল ২৫, রকিবুল ৩৫, মুশফিকুর ৬০, মাহমুদউল্লাহ ১৩, মমিনুল ১১, নাঈম ২৭, জিয়াউর ৩২; আলাউদ্দিন বাবু ২/৪১, নাজমুল অপু ১/৪১, তাইজুল ২/২৮, সৌম্য সরকার ২/২৬)।
অনূর্ধ্ব-২৩ দল : ২৫১/৭, ৪৬.৩ ওভার (লিটন ১১০, সাব্বির ৫৬, সোহান ৩৩*, আলাউদ্দিন বাবু ১৪*; সাজেদুল ৩/৩৯, সোহাগ গাজী ২/৩৭, রুবেল ২/৫১)।

Previous Post

সেই পুরনো পাকিস্তান

Next Post

All eyes on Mashrafee

Related Posts

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

লিটনের অভিজ্ঞতাই ভরসা

4
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

7
বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল
বিশেষ প্রতিবেদন

বিসিএল অল স্টার দলের নেতৃত্বে আকবর আলী

8
Next Post
All eyes on Mashrafee

All eyes on Mashrafee

Discussion about this post

সর্বশেষ..

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

লিটনের অভিজ্ঞতাই ভরসা

by cricbdadmin
0
4

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

by cricbdadmin
0
7

আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট...

বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল

বিসিএল অল স্টার দলের নেতৃত্বে আকবর আলী

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের এবারের আসর শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের খেলা শেষে মঙ্গলবার মিরপুরের শেরে-ই...

আয়ে কোহলিকে পেছনে ফেললেন বুমরাহ

মাশরাফির চোখে বিরল প্রতিভা জসপ্রীত বুমরা

by cricbdadmin
0
8

রান আটকাতে হলে তাকে ডাকুন, উইকেটের প্রয়োজন হলেও তাকেই বল দিন, চাপের মুহূর্তে দলের ত্রাতারূপে আবির্ভূত হওয়ার যেন এক অদ্ভুত...

ওয়াংখেড়েতে রানের বন্যা, ৮ মার্চ ভারত-নিউজিল্যান্ড ফাইনাল

ওয়াংখেড়েতে রানের বন্যা, ৮ মার্চ ভারত-নিউজিল্যান্ড ফাইনাল

by cricbdadmin
0
9

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি রীতিমতো রানের উৎসবে পরিণত হয়েছিল। দুই দলের ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে প্রায় পাঁচশ রানের ম্যাচে শেষ পর্যন্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD