Thursday, February 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

February 26, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে সংস্করণের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে তারা, তাও ইনিংসের প্রায় অর্ধেক ওভার হাতে রেখেই। বল হাতে এসএম মেহরব ও নাহিদ রানা, আর ব্যাট হাতে লিটন দাসের দৃঢ়তায় ম্যাচটি একতরফা হয়ে ওঠে।

টস হেরে আজ আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের ইনিংস থামে মাত্র ১৪৪ রানে, ৩০.৫ ওভারে। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। টপ অর্ডারের চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, যা দলকে বড় চাপে ফেলে দেয়।

এমন পরিস্থিতিতে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন মোহাম্মদ মিঠুন। ৭০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। আগের ম্যাচেও অর্ধশতক করে দলের জয়ে বড় ভূমিকা রাখা মিঠুন এদিনও ছিলেন ব্যতিক্রম। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ২৩ বলে ২৪ রান, রবিউল হক যোগ করেন ২২ বলে ২৯। তবে বাকিরা ব্যর্থ হওয়ায় দলীয় সংগ্রহ বড় হয়নি।

উত্তরাঞ্চলের বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক। এসএম মেহরব মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে দক্ষিণাঞ্চলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। সমান তিন উইকেট নেন নাহিদ রানাও। এছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট ভাগাভাগি করেন।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য মসৃণ ছিল না উত্তরাঞ্চলের। দলীয় অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে সেখান থেকে হাল ধরেন লিটন দাস। ধীরস্থির ব্যাটিংয়ে ইনিংস গড়ে তোলেন তিনি। ৬৫ বলে অপরাজিত ৫৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার ইনিংসে ছিল নিয়ন্ত্রণ ও প্রয়োজনমতো আক্রমণের মিশেল।

তাওহীদ হৃদয় ৪৬ বলে ৩৩ রান করে গুরুত্বপূর্ণ সমর্থন দেন। শেষ দিকে ২২ বলে ১৯ রানে অপরাজিত থাকেন আকবর আলী। দক্ষিণাঞ্চলের হয়ে মুস্তাফিজুর রহমান ৫ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিলেও সেটি কেবল ব্যবধান কমাতেই ভূমিকা রাখে। শেষ পর্যন্ত ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় উত্তরাঞ্চল।

Previous Post

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

Next Post

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

Related Posts

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

3
মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা
বিশেষ প্রতিবেদন

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

3
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

3
Next Post
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

Discussion about this post

সর্বশেষ..

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

by cricbdadmin
0
3

১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে। জানুয়ারি থেকে দেশের জার্সিতে তার প্রত্যাবর্তন...

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

by cricbdadmin
0
3

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শক্তির প্রদর্শনী করল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এক...

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

by cricbdadmin
0
3

রাজশাহীতে বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াই চলছিল স্বাভাবিক ছন্দেই। তবে সেই ছন্দ ভাঙে হঠাৎ করেই। রাজশাহী...

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে সংস্করণের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে...

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

by cricbdadmin
0
1

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলমান থাকলেও এবারের আসরে দেখা যায়নি বাংলাদেশকে। নানা নাটকীয়তার পরও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD